2 Chronicles 22:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যেহূ যে সময়ে আহাব কুলকে দণ্ড দিচ্ছিলেন, সেই সময়ে তিনি এহুদার কর্মকর্তা ও অহসিয়ের পরিচর্যাকারী তাঁর ভাইয়ের পুত্রদেরকে পেয়ে হত্যা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহূ যখন আহাবের বংশকে দণ্ড দিচ্ছিলেন, তখন তিনি যিহূদার কয়েকজন কর্মকর্তাকে ও অহসিয়ের আত্মীয়স্বজনের ছেলেদের মধ্যে এমন কয়েকজনকে দেখতে পেয়েছিলেন, যারা অহসিয়ের সেবা করছিল, আর তিনি তাদের হত্যা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যেহূ যে সময়ে আহাব-কুলকে দণ্ড দিতেছিলেন, সেই সময়ে তিনি যিহূদার অধ্যক্ষগণকে ও অহসিয়ের পরিচর্য্যাকারী তাঁহার ভ্রাতৃপুত্রগণকে পাইয়া বধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যেহূ যে সময়ে আহাব কুলকে দণ্ড দিতেছিলেন, সেই সময়ে তিনি যিহূদার অধ্যক্ষগণকে ও অহসিয়ের পরিচর্যাকারী তাঁহার ভ্রাতৃপুত্রগণকে পাইয়া বধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেহূ যখন আহাবের বংশের লোকদের শাস্তি দিচ্ছিলেন সেই সময় তিনি অহসিয়ের সাহায্যকারী যিহূদার নেতাদের ও তাঁর সব ভাইয়ের ছেলেদের দেখতে পেয়ে তাদের মেরে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেহূ যখন আহাবের বংশের লোকদের শাস্তি দিচ্ছিলেন সেই সময় তিনি অহসিয়ের সাহায্যকারী এহুদার নেতাদের ও তাঁর সব ভাইয়ের ছেলেদের দেখতে পেয়ে তাদের হত্যা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের দণ্ড বহন করে আনার সময় যেহু একদল যিহুদীয়ানিবাসী নেতা ও অহসিয়র ভাইপোদের দেখা পেযে সকলকে হত্যা করল। এরা সকলে অহসিয়র সঙ্গে এসেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহাব বংশের সদস্যদের হত্যা করার পর তিনি যিহূদার নেতাদের এবং অহসিয়র আত্মীয়দের যারা তাঁর সেবা করেছিল, তাদের খুঁজে বের করলেন| তাদের তিনি হত্যা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যেহূ যখন আহাবের বংশের লোকদের শাস্তি দিচ্ছিলেন, তখন তিনি যিহূদার শাসনকর্ত্তাদের ও অহসিয়ের সাহায্যকারী তাঁর সব ভাইয়ের ছেলেদেরকে পেয়ে মেরে ফেললেন।