2 Chronicles 22:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি অহসিয়ের খোঁজ করলেন; সেই সময় অহসিয় সামেরিয়ায় লুকিয়ে ছিলেন; লোকেরা তাঁকে ধরে যেহূর কাছে এনে হত্যা করলো, তবুও তাঁকে দাফন করলো, কেননা তারা বললো যে যিহোশাফট সমস্ত অন্তঃকরণের সঙ্গে মাবুদের খোঁজ করতেন, এ তাঁরই সন্তান। আর অহসিয়ের কুলের মধ্যে রাজত্ব গ্রহণ করার ক্ষমতা কারো ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যেহূ অহসিয়ের খোঁজে বের হলেন, এবং যখন তিনি শমরিয়ায় লুকিয়ে বসেছিলেন, তখন যেহূর লোকজন তাঁকে ধরে ফেলেছিল। তাঁকে যেহূর কাছে নিয়ে এসে হত্যা করা হল। তারা তাঁকে কবর দিয়েছিল, কারণ তারা বলল, “ইনি সেই যিহোশাফটের এক সন্তান, যিনি মনপ্রাণ ঢেলে দিয়ে সদাপ্রভুর অন্বেষণ করলেন।” অতএব অহসিয়ের বংশে এমন শক্তিশালী আর কেউ ছিল না, যে রাজত্ব পুনরুদ্ধার করতে পারত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি অহসিয়ের অন্বেষণ করিলেন; তৎকালে অহসিয় শমরিয়ায় লুকাইয়া ছিলেন; লোকেরা তাঁহাকে ধরিয়া যেহূর নিকটে আনিয়া বধ করিল, তথাপি তাঁহার কবর দিল, কেননা তাহারা কহিল, যে যিহোশাফট সমস্ত অন্তঃকরণের সহিত সদাপ্রভুর অন্বেষণ করিতেন, এ তাঁহারই সন্তান। আর অহসিয়ের কুলের মধ্যে রাজত্ব গ্রহণ করিবার ক্ষমতা কাহারও ছিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি অহসিয়ের অন্বেষণ করিলেন; তৎকালে অহসিয় শমরিয়ায় লুকাইয়া ছিলেন; লোকেরা তাঁহাকে ধরিয়া যেহূর নিকটে আনিয়া বধ করিল, তথাপি তাঁহার কবর দিল, কেননা তাহারা কহিল, যে যিহোশাফট সমস্ত অন্তঃকরণের সহিত সদাপ্রভুর অন্বেষণ করিতেন, এ তাঁহারই সন্তান। আর অহসিয়ের কুলের মধ্যে রাজত্ব গ্রহণ করিবার ক্ষমতা কাহারও ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি অহসিয়ের খোঁজে বের হলেন। অহসিয় শমরিয়াতে লুকিয়ে ছিলেন আর যেহূর লোকেরা তাঁকে ধরে যেহূর কাছে নিয়ে গিয়ে তাঁকে মেরে ফেলল। তারা তাঁকে কবর দিল, কারণ তারা বলেছিল, “ইনি সেই যিহোশাফটের নাতি যিনি সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর ইচ্ছামত চলতেন।” অহসিয়ের বংশে রাজা হওয়ার মত ক্ষমতা কারও ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি অহসিয়ের খোঁজে বের হলেন। অহসিয় সামেরিয়াতে লুকিয়ে ছিলেন আর যেহূর লোকেরা তাঁকে ধরে যেহূর কাছে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করল। তারা তাঁকে দাফন করল, কারণ তারা বলেছিল, “ইনি সেই যিহোশাফটের নাতি যিনি সমস্ত দিল দিয়ে মাবুদের ইচ্ছামত চলতেন।” অহসিয়ের বংশে বাদশাহ্ হওয়ার মত ক্ষমতা কারও ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অহসিয় শমরিয়ায় গিয়ে আত্মগোপন করেছিলেন। তাঁকে খুঁজে বার করে যেহুর কাছে নিয়ে যাওয়া হলে অহসিয়কে হত্যা করা হল। তবে, অহসিয়র পিতামহ যিহোশাফটের সম্মানে অহসিয়কে যথাযথভাবে সমাধি দান করা হল। রাজা যিহোশাফট প্রভু পরমেশ্বরের যথাসাধ্য সেবা করে গেছেন।রাজ্য শাসন করার জন্য অহসিয়র পরিবারের আর কেউ বাকী রইল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যেহূ অহসিয়র সন্ধান শুরু করেছিলেন| তাঁর লোকরা শমরিয়ায় লুকিয়ে থাকা অহসিয়কে ধরে যেহূর কাছে নিয়ে এলো| তাকে হত্যা করে তারা তাকে সমাধিস্থ করলো| তারা বলল, “যিহোশাফট, যিনি সর্বান্তঃকরণে প্রভুকে মেনে চলতেন, ইনি তাঁর নাতি|” এরপর অহসিয়র পরিবার আর যিহূদার রাজ্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি অহসিয়ের খোঁজ করলেন; সেই দিনের অহসিয় শমরিয়াতে লুকিয়ে ছিলেন; আর লোকেরা তাঁকে ধরে যেহূর কাছে নিয়ে গিয়ে তাঁকে মেরে ফেলল এবং তারা তাঁকে কবর দিল, কারণ তারা বলল, “যে যিহোশাফটের নাতি যিনি সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুর খোঁজ করতেন এ তারই সন্তান।” আর অহসিয়ের বংশের মধ্যে রাজত্ব গ্রহণ করতে ক্ষমতা কারও ছিল না।