2 Chronicles 23:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা রাজপুত্রকে বাইরে এনে তাঁর মাথায় মুকুট দিলেন, তাঁকে সাক্ষ্য-কিতাব দিলেন এবং তাঁকে বাদশাহ্‌ করলেন, আর যিহোয়াদা ও তাঁর পুত্ররা তাঁকে অভিষেক করলেন; পরে তাঁরা বললেন, বাদশাহ্‌ চিরজীবী হোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াদা ও তাঁর ছেলেরা রাজপুত্রকে বাইরে বের করে এনে তাঁর মাথায় মুকুট পরিয়ে দিলেন; তারা তাঁকে নিয়ম-পুস্তকের একটি অনুলিপি উপহার দিয়ে তাঁকে রাজা ঘোষণা করে দিলেন। তারা তাঁকে অভিষিক্ত করে চিৎকার করে উঠেছিলেন, “রাজা দীর্ঘজীবী হোন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা রাজপুত্রকে বাহিরে আনিয়া তাঁহার মস্তকে মুকুট দিলেন, ও তাহাঁকে সাক্ষ্যপুস্তক দিলেন, এবং তাঁহাকে রাজা করিলেন, আর যিহোয়াদা ও তাঁহার পুত্রগণ তাঁহাকে অভিষেক করিলেন; পরে তাঁহারা কহিলেন, রাজা চিরজীবী হউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা রাজপুত্রকে বাহিরে আনিয়া তাঁহার মস্তকে মুকুট দিলেন, ও তাঁহাকে সাক্ষ্যপুস্তক দিলেন, এবং তাঁহাকে রাজা করিলেন, আর যিহোয়াদা ও তাঁহার পুত্রগণ তাঁহাকে অভিষেক করিলেন; পরে তাঁহারা কহিলেন, রাজা চিরজীবী হউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহোয়াদা ও তাঁর ছেলেরা রাজার ছেলেকে বের করে এনে তাঁর মাথায় মুকুট পরিয়ে দিলেন। তাঁরা তাঁর হাতে ব্যবস্থার বইখানা দিলেন এবং তাঁকে রাজা হিসাবে অভিষেক করলেন। তখন লোকেরা চিৎকার করে বলল, “রাজা চিরজীবী হোন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর যিহোয়াদা ও তাঁর ছেলেরা বাদশাহ্‌র ছেলেকে বের করে এনে তাঁর মাথায় তাজ পরিয়ে দিলেন। তাঁরা তাঁর হাতে ব্যবস্থার কিতাবখানা দিলেন এবং তাঁকে বাদশাহ্‌ হিসাবে অভিষেক করলেন। তখন লোকেরা চিৎকার করে বলল, “বাদশাহ্‌ চিরজীবী হোন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যিহোয়াদা যোয়াশকে বাইরে বার করে এনে তাঁর মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন এবং হাতে তুলে দিলেন বিধান পুস্তক। তাঁকে রাজপদে প্রতিষ্ঠিত করা হল। পুরোহিত যিহোয়াদা এবং তাঁর পুত্রেরা যোয়াশের রাজপদে অভিষেকের ক্রিয়াকর্ম সম্পাদন করলেন। সমবেত জনতা রাজার জয়ধ্বনি করতে লাগল: রাজা দীর্ঘজীবী হোন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর, সকলে মিলে বালক রাজপুত্রকে নিয়ে এলেন এবং তার মাথায় রাজমুকুট পরিয়ে তার হাতে চুক্তিটির একটি প্রতিলিপি দিলেন| যাজক যিহোয়াদা আর তাঁর পুত্ররা সবাই পবিত্র তেল ছিটোলেন, বালক যোয়াশকে রাজা বলে ঘোষণা করে জয়ধ্বনি দিয়ে উঠলেন, “মহারাজ দীর্ঘজীবী হোন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তাঁরা রাজপুত্রকে বের করে এনে তাঁর মাথায় মুকুট পরিয়ে দিলেন ও তাঁকে ব্যবস্থার বই দিলেন এবং তারা তাঁকে রাজা করলেন এবং যিহোয়াদা ও তাঁর ছেলেরা তাঁকে রাজা হিসাবে অভিষেক করলেন; পরে তাঁরা বলল, “রাজা চিরজীবী হোন।”