2 Chronicles 23:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দৃষ্টিপাত করলো, আর দেখ, প্রবেশস্থানে বাদশাহ্ তাঁর মঞ্চের উপরে দাঁড়িয়ে আছেন এবং সেনাপতিরা ও তূরীবাদকেরা বাদশাহ্র কাছে আছে এবং দেশের সমস্ত লোক আনন্দ করছে ও তূরী বাজাচ্ছ এবং গায়কেরা বাদ্য-যন্ত্র নিয়ে প্রশংসার গান করছে; তখন অথলিয়া তার কাপড় ছিঁড়ে বললো রাজদ্রোহ! রাজদ্রোহ!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাকিয়ে দেখতে পেয়েছিলেন যে রাজা মন্দিরের প্রবেশদ্বারে তাঁর স্তম্ভের পাশে দাঁড়িয়ে আছেন। কর্মকর্তারা ও শিঙাবাদকেরা রাজার পাশেই আছে, এবং দেশের সব লোকজন আনন্দ করছে ও শিঙা বাজাচ্ছে, এবং বাদ্যকরেরা তাদের বাজনাগুলি নিয়ে প্রশংসাগান পরিচালনা করছে। তখন অথলিয়া তাঁর কাপড় ছিঁড়ে চিৎকার করে উঠেছিলেন, “রাজদ্রোহ, রাজদ্রোহ!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দৃষ্টিপাত করিল, আর দেখ, প্রবেশ-স্থানে রাজা আপন মঞ্চের উপরে দাঁড়াইয়া আছেন, এবং সেনাপতিগণ ও তূরীবাদকগণ রাজার নিকটে আছে, এবং দেশের সমস্ত লোক আনন্দ করিতেছে ও তূরী বাজাইতেছে, এবং গায়কেরা বাদ্য যন্ত্র লইয়া প্রশংসার গীত গান করিতেছে; তখন অথলিয়া আপনার বস্ত্র ছিঁড়িয়া কহিল, রাজদ্রোহ! রাজদ্রোহ!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দৃষ্টিপাত করিল, আর দেখ, প্রবেশস্থানে রাজা আপন মঞ্চের উপরে দাঁড়াইয়া আছেন, এবং সেনাপতিগণ ও তূরীবাদকগণ রাজার নিকটে আছে, এবং দেশের সমস্ত লোক আনন্দ করিতেছে ও তূরী বাজাইতেছে, এবং গায়কেরা বাদ্যযন্ত্র লইয়া প্রশংসার গীত গান করিতেছে; তখন অথলিয়া আপনার বস্ত্র ছিঁড়িয়া কহিল, রাজদ্রোহ! রাজদ্রোহ!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি দেখলেন, সদাপ্রভুর ঘরে ঢুকবার পথে রাজা তাঁর থামের পাশে দাঁড়িয়ে আছেন এবং সেনাপতিরা ও তূরী বাদকেরা রাজার পাশে রয়েছে। দেশের সব লোক আনন্দ করছে ও তূরী বাজাচ্ছে আর গায়কেরা বাজনা বাজিয়ে প্রশংসা-গান করছে। এ দেখে অথলিয়া তাঁর পোশাক ছিঁড়ে চিৎকার করে বললেন, “এ তো বিশ্বাসঘাতকতা! বিশ্বাসঘাতকতা!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দেখলেন, মাবুদের ঘরে ঢুকবার পথে বাদশাহ্ তাঁর থামের পাশে দাঁড়িয়ে আছেন এবং সেনাপতিরা ও শিংগা বাদকেরা বাদশাহ্র পাশে রয়েছে। দেশের সব লোক আনন্দ করছে ও শিংগা বাজাচ্ছে আর কাওয়ালেরা বাজনা বাজিয়ে প্রশংসা-কাওয়ালী গাইছে। এ দেখে অথলিয়া তাঁর পোশাক ছিঁড়ে চিৎকার করে বললেন, “এ তো বেঈমানী! বেঈমানী!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখলেন, নতুন রাজা মন্দিরের প্রবেশ পথে প্রথা অনুযায়ী মঞ্চের উপরে দাঁড়িয়ে আছেন। তাঁকে ঘিরে আছে সেনানায়কেরা ও তুরী বাদকেরা এবং সমগ্র জনতা হর্ষধ্বনির করছে ও তুরী বাজাচ্ছে। মন্দিরের গায়কদল তাদের যন্ত্র সঙ্গীতে উৎসবকে প্রাণবন্ত করে তুলেছে। রাণী অথলিয়া তখন নিজের পোষাক ছিঁড়ে চেঁচিয়ে উঠলেন,বিদ্রোহ! ঘোর বিদ্রোহ!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে তিনি নতুন রাজাকে দেখতে পেলেন| সেই সময় যোয়াশ প্রধান ফটকে, রাজার স্তম্ভের কাছে দাঁড়িয়েছিলেন এবং সমস্ত সেনাপতি ও লোকরা তাঁকে ঘিরে আনন্দ সহকারে বাদ্যযন্ত্রসমূহ এবং শিঙা ও ভেরী বাজাচ্ছিল| গায়করা তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবে নেতৃত্ব দিচ্ছিলেন| এই দেখে পরণের পোশাক ছিঁড়তে ছিঁড়তে রাণী অথলিয়া বলে উঠলেন, “বিদ্রোহ, বিদ্রোহ করেছে সবাই!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখল, গৃহে ঢুকবার পথে রাজা তাঁর মঞ্চের উপরে দাঁড়িয়ে আছেন এবং সেনাপতিরা ও তূরী বাদকেরা রাজার পাশে আছে এবং দেশের সব লোক আনন্দ করছে ও তূরী বাজাচ্ছে আর গায়কেরা বাজনা বাজিয়ে প্রশংসা গান করছে; তখন অথলিয়া তার পোশাক ছিঁড়ে বলল, “এ তো বিশ্বাসঘাতকতা! বিশ্বাসঘাতকতা!”