2 Chronicles 23:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যিহোয়াদা তাঁর এবং সমস্ত লোক ও বাদশাহ্‌র মধ্যে একটি চুক্তি করলেন, যেন তারা মাবুদের লোক হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াদা তখন এই নিয়ম স্থির করে দিলেন যে তিনি, প্রজারা ও রাজা স্বয়ং, সদাপ্রভুর প্রজা হয়েই থাকবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহোয়াদা আপনার এবং সমস্ত লোকের ও রাজার মধ্যে এক নিয়ম করিলেন, যেন তাহারা সদাপ্রভুর প্রজা হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহোয়াদা আপনার এবং সমস্ত লোকের ও রাজার মধ্যে এক নিয়ম করিলেন, যেন তাহারা সদাপ্রভুর প্রজা হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহোয়াদা, রাজা ও লোকেরা মিলে এই চুক্তি করলেন যে, তাঁরা সদাপ্রভুর লোক হিসাবে চলবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর যিহোয়াদা, বাদশাহ্‌ ও লোকেরা মিলে এই চুক্তি করলেন যে, তাঁরা মাবুদের বান্দা হিসাবে চলবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত যিহোয়াদা রাজা যোয়াশ ও প্রজাদের সঙ্গে এক চুক্তিতে স্থির করলেন যে, তাঁরা সকলেই হবেন প্রভু পরমেশ্বরের প্রজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর, যিহোয়াদা সমস্ত প্রজা ও রাজার সঙ্গে চুক্তি করলো| প্রত্যেকে প্রভুর বিশ্বস্ত সেবক হতে সম্মতি জানালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর যিহোয়াদা তাঁর, সব লোকের ও রাজার মধ্যে এক চুক্তি করলেন, যেন তারা সদাপ্রভুর প্রজা হয়।