2 Chronicles 23:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সমস্ত লোক বালের মন্দিরে গিয়ে তা ভেঙে ফেললো, তার কোরবানগাহ্‌ ও সমস্ত মূর্তি চূর্ণ করলো এবং কোরবানগাহ্‌গুলোর সম্মুখে বালের পুরোহিত মত্তনকে হত্যা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব লোকজন বায়ালের মন্দিরে গিয়ে সেটি ভেঙে ফেলেছিল। তারা যজ্ঞবেদি ও প্রতিমার মূর্তিগুলিও পিষে গুঁড়িয়ে দিয়েছিল এবং বায়ালের পুজারী মত্তনকে সেই যজ্ঞবেদির সামনেই হত্যা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সমস্ত লোক বালের গৃহে গিয়া তাহা ভাঙ্গিয়া ফেলিল, তাহার যজ্ঞবেদি ও প্রতিমা সকল চূর্ণ করিল, এবং বেদি সকলের সম্মুখে বালের যাজক মত্তনকে বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সমস্ত লোক বালের গৃহে গিয়া তাহা ভাঙ্গিয়া ফেলিল, তাহার যজ্ঞবেদি ও প্রতিমা সকল চূর্ণ করিল, এবং বেদি সকলের সম্মুখে বালের যাজক মত্তনকে বধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সব লোক বাল দেবতার মন্দিরে গিয়ে সেটা ভেংগে ফেলল। তারা বেদী ও মূর্তিগুলো চুরমার করে দিল এবং বেদীগুলোর সামনে বাল দেবতার পুরোহিত মত্তনকে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সব লোক বাল দেবতার মন্দিরে গিয়ে সেটা ভেংগে ফেলল। তারা বেদী ও মূর্তিগুলো চুরমার করে দিল এবং বেদীগুলোর সামনে বাল দেবতার পুরোহিত মত্তনকে হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সকলে বেলদেবের মন্দিরে গিয়ে মন্দির ভেঙ্গে দিল। পূজার বেদী ও সমস্ত প্রতিমা ভেঙ্গে তছনছ করে দিল এবং বেলদেবের পুরোহিত মত্তনকে বেদীগুলির সামনে হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সবাই মিলে বালদেবতার মূর্ত্তি বসানো মন্দিরে গিয়ে, মন্দির ও সেখানকার বেদী ও মূর্ত্তি ভেঙ্গে টুকরো টুকরো করলো| বালদেবের বেদীর সামনে তারা বালদেবের পূজারী মৎতনকে হত্যা করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সব লোক বাল দেবতার মন্দিরে গিয়ে সেটা ভেঙে ফেলল, তার যজ্ঞবেদি ও মূর্তিগুলি চুরমার করে দিল এবং বেদিগুলির সামনে বাল দেবতার যাজক মত্তনকে মেরে ফেলল।