2 Chronicles 23:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদের বিধান মতে আনন্দ ও গানের সঙ্গে মূসার শরীয়তের লিখনানুসারে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী করতে দাউদ যে লেবীয় ইমামদেরকে বিভিন্ন দায়িত্ব নির্ধারণ করেছিলেন, তাদের হাতে যিহোয়াদা মাবুদের গৃহের তত্ত্বাবধানের ভার দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিহোয়াদা সদাপ্রভুর মন্দির দেখাশোনার ভার লেবীয় গোষ্ঠীভুক্ত সেই যাজকদের হাতে তুলে দিলেন, মন্দিরের কাজ দাউদ আগেই যাদের হাতে তুলে দিলেন। তাদের দায়িত্ব ছিল সদাপ্রভুর হোমবলিগুলি মোশির বিধানে লেখা নিয়মানুসারে উৎসর্গ করা, এবং দাউদের আদেশ পালন করে তারা আনন্দ করতে করতে ও গান গাইতে গাইতে সে কাজ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদের বিধানমতে আনন্দ ও গানের সহিত মোশির ব্যবস্থার লিখনানুসারে সদাপ্রভুর উদ্দেশে হোম করিতে দায়ূদ যে লেবীয় যাজকদিগকে বিভাগপূর্ব্বক নিরূপণ করিয়াছিলেন, তাহাদের হস্তে যিহোয়াদা সদাপ্রভুর গৃহের তত্ত্বাবধানের ভার দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদের বিধানমতে আনন্দ ও গানের সহিত মোশির ব্যবস্থার লিখনানুসারে সদাপ্রভুর উদ্দেশে হোম করিতে দায়ূদ যে লেবীয় যাজকদিগকে বিভাগপূর্বক নিরূপণ করিয়াছিলেন, তাহাদের হস্তে যিহোয়াদা সদাপ্রভুর গৃহের তত্ত্বাবধানের ভার দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহোয়াদা সদাপ্রভুর ঘরের দেখাশোনার ভার পুরোহিতদের হাতে দিলেন। এঁরা ছিলেন লেবীয়। এঁদের উপরে দায়ূদ সদাপ্রভুর ঘরের ভার দিয়েছিলেন যেন তাঁরা দায়ূদের আদেশ মত আনন্দের সংগে গান করে মোশির আইন-কানুন অনুসারে সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর যিহোয়াদা মাবুদের ঘরের দেখাশোনার ভার ইমামদের হাতে দিলেন। এঁরা ছিলেন লেবীয়। এঁদের উপরে দাউদ মাবুদের ঘরের ভার দিয়েছিলেন যেন তাঁরা দাউদের হুকুম মত আনন্দের সংগে কাওয়ালী গেয়ে মূসার শরীয়ত অনুসারে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী দিতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত ও লেবীয়দের হাতে যিহোয়াদা মন্দিরের সমস্ত কাজের দায়-দায়িত্ব অর্পণ করলেন। রাজা দাউদের অর্পিত মন্দির তত্ত্ববধানের সমস্ত দায়িত্বভার তাঁরা বহন করবেন এবং মোশির বিধান অনুযায়ী প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত নৈবেদ্য দিয়ে হোম করবেন। সঙ্গীত পরিচালনা ও উৎসব অনুষ্ঠানের সমস্ত ক্রিয়াকর্ম তত্ত্বাবধানের দায়িত্বও তাঁদের উপরে ন্যস্ত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যিহোয়াদা লেবীয় গোষ্ঠীর যাজকদের আদেশ দিলেন আনন্দের সঙ্গে এবং গান গেয়ে সেবা কাজগুলি করতে যেগুলি দায়ুদ মন্দিরের জন্য নির্দিষ্ট করেছিলেন এবং মোশির বইতে যেমন লেখা আছে সেইমত প্রভুকে বলি উৎসর্গ করতে যেমন দায়ুদ করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর দায়ূদের আদেশ মতে আনন্দের সঙ্গে গান করে মোশির ব্যবস্থা অনুসারে সদাপ্রভুর উদ্দেশ্যে হোম করতে দায়ূদ যে লেবীয় যাজকদের সদাপ্রভুর গৃহের জন্য নির্ধারণ করেছিলেন, তাদের হাতে যিহোয়াদা সদাপ্রভুর গৃহের দেখাশোনার ভার দিলেন।