2 Chronicles 23:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কোন রকম নাপাক লোক যেন প্রবেশ না করে, এজন্য তিনি মাবুদের গৃহের সকল দ্বারে দ্বারপালদের নিযুক্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর মন্দিরের দরজাগুলিতেও তিনি দ্বাররক্ষী মোতায়েন করে দিলেন, যেন কোনো ধরনের অশুচি লোক সেখানে ঢুকতে না পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কোন প্রকার অশুচি লোক যেন প্রবেশ না করে, এই জন্য তিনি সদাপ্রভুর গৃহের সকল দ্বারে দ্বারপালদিগকে নিযুক্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কোন প্রকার অশুচি লোক যেন প্রবেশ না করে, এই জন্য তিনি সদাপ্রভুর গৃহের সকল দ্বারে দ্বারপালদিগকে নিযুক্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন রকম অশুচি লোক যাতে ঢুকতে না পারে সেইজন্য তিনি সদাপ্রভুর ঘরের ফটকগুলোতে রক্ষীদের রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন রকম নাপাক লোক যাতে ঢুকতে না পারে সেইজন্য তিনি মাবুদের ঘরের দরজাগুলোতে রক্ষীদের রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোয়াদা মন্দিরের দ্বারগুলিতে প্রহরী নিযুক্ত করলেন যাতে আনুষ্ঠানিকভাবে অশুচি কোন ব্যক্তি মন্দিরে প্রবেশ করতে না পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অধিকন্তু যিহোয়াদা মন্দিরের দরজায় প্রহরীদের নিয়োগ করেছিলেন যাতে কোন ব্যক্তি যে অশুচি, সে মন্দিরে ঢুকতে না পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কোনো রকম অশুচি লোক যাতে ঢুকতে না পারে সেইজন্য তিনি সদাপ্রভুর গৃহের দরজাগুলিতে দারোয়ান রাখলেন।