2 Chronicles 23:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা এহুদা দেশে ভ্রমণ করে এহুদার সমস্ত নগর থেকে লেবীয়দেরকে ও ইসরাইলের পিতৃকুলপতিদেরকে একত্র করলে তারাও জেরুশালেমে এল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যিহূদা দেশের সর্বত্র ঘুরে ঘুরে সবকটি নগর থেকে লেবীয়দের ও ইস্রায়েলী বংশের কর্তাব্যক্তিদের একত্রিত করলেন। তারা জেরুশালেমে আসার পর,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা যিহূদা দেশে ভ্রমণ করিয়া যিহূদার সমস্ত নগর হইতে লেবীয়দিগকে ও ইস্রায়েলের পিতৃকুলপতিদিগকে একত্র করিলে তাহারাও যিরূশালেমে আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা যিহূদা দেশে ভ্রমণ করিয়া যিহূদার সমস্ত নগর হইতে লেবীয়দিগকে ও ইস্রায়েলের পিতৃকুলপতিদিগকে একত্র করিলে তাহারাও যিরূশালেমে আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এঁরা যিহূদার সমস্ত জায়গায় গিয়ে সমস্ত শহর ও গ্রাম থেকে লেবীয়দের এবং ইস্রায়েলীয়দের সমস্ত বংশের নেতাদের একত্র করলেন। তাঁরা যিরূশালেমে এসে সবাই মিলে ঈশ্বরের ঘরে রাজা যোয়াশের সংগে একটা চুক্তি করলেন। যিহোয়াদা তাঁদের বললেন, “দায়ূদের বংশধরদের ব্যাপারে সদাপ্রভু যে প্রতিজ্ঞা করেছিলেন সেই অনুসারে রাজার ছেলেই রাজত্ব করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এঁরা এহুদার সমস্ত জায়গায় গিয়ে সমস্ত শহর ও গ্রাম থেকে লেবীয়দের এবং বনি-ইসরাইলদের সমস্ত বংশের নেতাদের একত্র করলেন। তাঁরা জেরুজালেমে এসে সবাই মিলে আল্লাহ্‌র ঘরে বাদশাহ্‌ যোয়াশের সংগে একটা চুক্তি করলেন। যিহোয়াদা তাঁদের বললেন, “দাউদের বংশধরদের ব্যাপারে মাবুদ যে ওয়াদা করেছিলেন সেই অনুসারে বাদশাহ্‌র ছেলেই রাজত্ব করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁরা সমগ্র যিহুদীয়া প্রদেশের সমস্ত নগরে পরিভ্রমণ করে লেবীয়দের এবং সমস্ত গোষ্ঠীপতিদের একত্র করে জেরুশালেমে নিয়ে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চুক্তি অনুযায়ী এরা যিহূদা ও যিহূদার পার্শ্ববর্তী থেকে সমস্ত লেবীয়দের ও ইস্রায়েলের সমস্ত পরিবারের নেতাদের একত্রিত করে তারপর জেরুশালেমে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা যিহূদা দেশে ঘুরে যিহূদার সমস্ত নগর থেকে লেবীয়দেরকে এবং ইস্রায়েলের পিতার বংশের নেতাদের জড়ো করলে তারাও যিরূশালেমে এল।