2 Chronicles 23:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দেশের সমস্ত লোক আনন্দ করলো এবং নগর সুস্থির হল; কারণ অথলিয়াকে তাঁরা তলোয়ারের আঘাতে হত্যা করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশের প্রজারা সবাই আনন্দ করল, এবং নগরে শান্তি বিরাজ করছিল, কারণ অথলিয়ার উপর তরোয়াল চালিয়ে দিয়ে তাঁকে হত্যা করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দেশের সমস্ত লোক আনন্দ করিল, এবং নগর সুস্থির হইল; আর অথলিয়াকে তাঁহারা খড়্গ দ্বারা বধ করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দেশের সমস্ত লোক আনন্দ করিল, এবং নগর সুস্থির হইল; আর অথলিয়াকে তাঁহারা খড়্গ দ্বারা বধ করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অথলিয়াকে মেরে ফেলা হলে পর শহরটা শান্ত হল এবং দেশের সব লোক আনন্দ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অথলিয়াকে হত্যা করা হলে পর শহরটা শান্ত হল এবং দেশের সব লোক আনন্দ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত প্রজাসাধারণ আনন্দে মেতে উঠল, রাণী অথলিয়ার মৃত্যুতে দেশে শান্তি বিরাজ করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার সকলেই সেদিন খুব খুশি ছিল| অনেকদিন পর অত্যাচারী রাণী অথলিয়ার মৃত্যুতে জেরুশালেম শহরে আবার শান্তি নেমে এলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দেশের সব লোক আনন্দ করল এবং নগরটি শান্ত হল; আর অথলিয়াকে তারা তরোয়াল দিয়ে হত্যা করেছিল।