2 Chronicles 23:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এই কাজ করবে, তোমাদের অর্থাৎ ইমাম ও লেবীয়দের যে এক তৃতীয়াংশ বিশ্রামবারে প্রবেশ করবে, তারা দ্বারপাল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তোমাদের এই কাজটি করতে হবে: যারা সাব্বাথবারে দায়িত্ব পালন করো, সেই যাজক ও লেবীয়দের এক-তৃতীয়াংশকে দরজায় পাহারা দিতে হবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এই কার্য্য করিবে, তোমাদের অর্থাৎ যাজকদের ও লেবীয়দের যে তৃতীয়াংশ বিশ্রামবারে প্রবেশ করিবে, তাহারা দ্বারপাল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এই কার্য করিবে, তোমাদের অর্থাৎ যাজকদের ও লেবীয়দের যে এক তৃতীয়াংশ বিশ্রামবারে প্রবেশ করিবে, তাহারা দ্বারপাল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আপনাদের যে কাজ করতে হবে তা এই: যে সব পুরোহিত ও লেবীয় বিশ্রামবারে উপাসনা-ঘরে কাজ করবেন তাঁদের তিন ভাগের এক ভাগ ফটকে পাহারা দেবেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আপনাদের যে কাজ করতে হবে তা এই: যে সব ইমাম ও লেবীয় বিশ্রামবারে বায়তুল-মোকাদ্দসে কাজ করবেন তাঁদের তিন ভাগের এক ভাগ দরজায় পাহারা দেবেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কাজই আমরা করব। সাব্বাথ দিনে পুরোহিত এবং লেবীয়রা যখন মন্দিরে পরিচর্যার কাজে আসবে তখন তাদের এক তৃতীয়াংশ মন্দির দ্বারের পাহারায় থাকবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন তোমাদের সবাইকে কয়েকটা কর্তব্য পালন করতে হবে| যাজক ও লেবীয়দের মধ্যে যারা বিশ্রামের দিন মন্দিরের নিত্যকর্ম সম্পাদন করতে যান তাঁদের এক তৃতীয়াংশ মন্দিরের দরজার ওপর নজর রাখবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা এই কাজ করবে: তোমাদের অর্থাৎ যাজকদের ও লেবীয়দের যে তিন ভাগের এক ভাগ যারা বিশ্রামবারে কাজ করবে, তারা দারোয়ান হবে।