2 Chronicles 23:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অন্য তৃতীয়াংশ রাজপ্রাসাদে থাকবে; অন্য তৃতীয়াংশ ভিত্তিমূলের দ্বারে থাকবে এবং সমস্ত লোক মাবুদের গৃহের প্রাঙ্গণে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের মধ্যে এক-তৃতীয়াংশ রাজপ্রাসাদ পাহারা দেবে ও আরও এক-তৃতীয়াংশ ভিত্তিমূলের দরজায় পাহারা দেবে, এবং অন্য আরও যারা অবশিষ্ট থাকবে, তাদের সদাপ্রভুর মন্দিরের উঠোনে থাকতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অন্য তৃতীয়াংশ রাজবাটীতে থাকিবে, অন্য তৃতীয়াংশ ভিত্তিমূলের দ্বারে থাকিবে, এবং সমস্ত লোক সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে প্রাঙ্গণে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অন্য এক তৃতীয়াংশ রাজবাটীতে থাকিবে, অন্য এক তৃতীয়াংশ ভিত্তিমূলের দ্বারে থাকিবে, এবং সমস্ত লোক সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে প্রাঙ্গণে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এক ভাগ পাহারা দেবেন রাজবাড়ীতে আর এক ভাগ পাহারা দেবেন ভিত্তি-ফটকে এবং বাকী সবাই থাকবেন সদাপ্রভুর ঘরের উঠানে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এক ভাগ পাহারা দেবেন রাজবাড়ীতে আর এক ভাগ পাহারা দেবেন ভিত্তি-দরজায় এবং বাকী সবাই থাকবেন মাবুদের ঘরের উঠানে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর এক তৃতীয়াংশ থাকবে রাজপ্রাসাদ পাহারায় এবং বাকী লোকেরা মূল দ্বার পাহারায় থাকবে। সমস্ত লোক সমবেত হবে মন্দির প্রাঙ্গণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর এক তৃতীয়াংশ যাবেন রাজপ্রাসাদে| আরেক এক তৃতীয়াংশ থাকবেন ভিত্তিমূলের দরজায় আর বাদবাকী সকলেই প্রভুর মন্দিরের আঙিনায় থাকবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অন্য এক ভাগ রাজবাড়ীতে থাকবে, আর এক ভাগ ভিত্তি-দরজা থাকবে এবং সবাই থাকবে সদাপ্রভুর গৃহের উঠানে।