2 Chronicles 23:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইমামেরা ও পরিচর্যাকারী লেবীয়রা ছাড়া আর কাউকেও মাবুদের গৃহে প্রবেশ করতে দিও না, ওরা পবিত্র, এজন্য প্রবেশ করবে; কিন্তু অন্য সমস্ত লোক মাবুদের রক্ষণীয় দ্রব্য রক্ষা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দায়িত্ব পালনকারী যাজক ও লেবীয়েরা ছাড়া আর কেউ সদাপ্রভুর মন্দিরে প্রবেশ করবে না; তারা মন্দিরে প্রবেশ করতে পারে, যেহেতু তারা ঈশ্বরসেবায় উৎসর্গীকৃত, কিন্তু অন্যান্য সবাইকে, মন্দিরে প্রবেশ না করা সংক্রান্ত সদাপ্রভুর আদেশ পালন করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাজকগণ ও পরিচর্য্যাকারী লেবীয়গণ ব্যতিরেকে আর কাহাকেও সদাপ্রভুর গৃহে প্রবেশ করিতে দিও না; উহারা পবিত্র, এই জন্য প্রবেশ করিবে; কিন্তু অন্য সমস্ত লোক সদাপ্রভুর রক্ষণীয় দ্রব্য রক্ষা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাজকগণ ও পরিচর্যাকারী লেবীয়গণ ব্যতিরেকে আর কাহাকেও সদাপ্রভুর গৃহে প্রবেশ করিতে দিও না; উহারা পবিত্র, এই জন্য প্রবেশ করিবে; কিন্তু অন্য সমস্ত লোক সদাপ্রভুর রক্ষণীয় দ্রব্য রক্ষা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতেরা এবং সেবা-কাজে থাকা লেবীয়েরা ছাড়া আর কেউ সদাপ্রভুর ঘরে ঢুকবে না। এঁরা ঢুকবেন, কারণ এঁরা ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা, কিন্তু অন্য সব লোক সদাপ্রভুর আদেশ অনুসারে বাইরে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামেরা এবং এবাদত-কাজে থাকা লেবীয়রা ছাড়া আর কেউ মাবুদের ঘরে ঢুকবে না। এঁরা ঢুকবেন, কারণ এঁরা পাক-পবিত্র করা, কিন্তু অন্য সব লোক মাবুদের হুকুম অনুসারে বাইরে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কর্তব্যরত পুরোহিত ও লেবীয়রা ছাড়া আর কেউ মন্দিরে প্রবেশ করতে পারবে না। পুরোহিত ও লেবীয়রা অভিষেক লাভ করে পবিত্র হয়েছেন বলে তাঁরা মন্দিরে প্রবেশ করতে পারবেন কিন্তু বাকী লোকেরা প্রভু পরমেশ্বরের নির্দেশ পালন করবে এবং বাইরে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কাউকে যেন প্রভুর মন্দিরে ঢুকতে দেওয়া না হয়| শুধুমাত্র যেসব যাজকগণ ও লেবীয়রা মন্দিরের সেবা করেন, তাঁদেরই প্রভুর মন্দিরে ঢুকতে দেওয়া হবে কারণ তাঁরা পবিত্র| অন্যান্যরা প্রভু তাদের যে যে কাজের দায়িত্ব দিয়েছেন তাই করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যাজকরা ও সেবা-কাজে থাকা লেবীয়েরা ছাড়া আর কাউকে সদাপ্রভুর ঘরে ঢুকতে দিও না; এরা ঢুকবে, কারণ এরা ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র; কিন্তু অন্য সব লোক সদাপ্রভুর আদেশ রক্ষা করবে।