2 Chronicles 23:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্‌ দাউদের যে বর্শা, ঢাল ও বর্ম আল্লাহ্‌র গৃহে ছিল, ইমাম যিহোয়াদা তা শতপতিদের দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি শত-সেনাপতিদের হাতে সেইসব বর্শা ও ছোটো-বড়ো ঢাল তুলে দিলেন, যেগুলি ছিল রাজা দাউদের এবং সেগুলি ঈশ্বরের মন্দিরে রাখা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ রাজার যে বড়শা, ঢাল ও চর্ম্ম ঈশ্বরের গৃহে ছিল, যিহোয়াদা যাজক তাহা শতপতিদিগকে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ রাজার যে বর্শা, ঢাল ও বর্ম ঈশ্বরের গৃহে ছিল, যিহোয়াদা যাজক তাহা শতপতিদিগকে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা দায়ূদের যে সব বর্শা এবং ছোট ও বড় ঢাল ঈশ্বরের ঘরে ছিল সেগুলো নিয়ে তিনি সেই সেনাপতিদের হাতে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ দাউদের যে সব বর্শা এবং ছোট ও বড় ঢাল আল্লাহ্‌র ঘরে ছিল সেগুলো নিয়ে তিনি সেই সেনাপতিদের হাতে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরে সুরক্ষিত বর্শা এবং ঢালগুলি যিহোয়াদা এই সেনানায়কদের দিলেন। এগুলি সব ছিল রাজা দাউদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক যিহোয়াদা সমস্ত সেনানায়কদের রাজা দায়ুদের আমলের বল্লম ও ছোট বড় ঢালগুলো বের করে দিয়েছিলেন| রাজা দায়ুদের এই সমস্ত অস্ত্রশস্ত্র প্রভুর মন্দিরেই রাখা হতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজা দায়ূদের যে সব বর্শা, ঢাল ও ঈশ্বরের গৃহে ছিল, যিহোয়াদা যাজক সেগুলি নিয়ে শতপতিদের দিলেন।