2 Chronicles 24:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সমস্ত নেতা ও সমস্ত লোক আনন্দপূর্বক তা আনতে লাগল এবং যে পর্যন্ত না কাজ সমাপ্ত হল, সে পর্যন্ত ঐ সিন্দুকে তা রাখত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কর্মকর্তারা ও প্রজারা সবাই তাদের উপর যে কর ধার্য হল, তা নিয়ে এসে যতক্ষণ না সেই সিন্দুক ভরে গেল, ততক্ষণ সানন্দে তাতে ফেলেই যাচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সমস্ত অধ্যক্ষ ও সমস্ত প্রজা আনন্দপূর্ব্বক তাহা আনিতে লাগিল, এবং যে পর্য্যন্ত না কার্য্য সমাপ্ত হইল, সে পর্য্যন্ত ঐ সিন্দুকে তাহা রাখিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সমস্ত অধ্যক্ষ ও সমস্ত প্রজা আনন্দপূর্বক তাহা আনিতে লাগিল, এবং যে পর্যন্ত না কার্য সমাপ্ত হইল, সেই পর্যন্ত ঐ সিন্দুকে তাহা রাখিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর ফলে নেতারা ও লোকেরা খুশী হয়ে তাদের কর্‌ এনে সেই বাক্সে ফেলতে লাগল; এতে বাক্সটা ভরে উঠত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর ফলে নেতারা ও লোকেরা খুশী হয়ে তাদের খাজনা এনে সেই বাক্সে ফেলতে লাগল; এতে বাক্সটা ভরে উঠত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এতে সমস্ত প্রজা ও নেতৃবৃন্দ খুব সন্তুষ্ট হয়ে তাদের দেয় অর্থ সেই বাক্সে ফেলতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত নেতা ও লোকরা খুশি মনে করে নিয়ে এসে প্রণামীর সিন্দুকে জমা দিল| সিন্দুকটা যতক্ষণ পর্যন্ত না ভরে গেল ততক্ষণ পর্যন্ত সবাই সিন্দুকে অর্থ জমা করতে লাগলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সমস্ত শাসনকর্ত্তা ও সমস্ত প্রজা আনন্দ করে তা আনতে লাগল এবং যতক্ষণ না কাজ শেষ হল, ততক্ষণ সিন্দুকে তা রাখত।