2 Chronicles 24:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ ও যিহোয়াদা মাবুদের গৃহ সম্বন্ধীয় কার্য সম্পাদকদেরকে তা দিতেন; তারা মাবুদের গৃহ সংস্কার করার জন্য রাজমিস্ত্রি ও সুত্রধরদেরকে বেতন দিত; এবং মাবুদের গৃহ মেরামত করার জন্য লোহা ও ব্রোঞ্জের কর্মকারদেরকেও দিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা ও যিহোয়াদা সেই অর্থ তাদেরই দিলেন, যারা সদাপ্রভুর মন্দিরের কাজ করত। সদাপ্রভুর মন্দির মেরামত করার জন্য তারা রাজমিস্ত্রি ও ছুতোর ভাড়া করল, এবং মন্দির মেরামতির জন্য লোহার ও ব্রোঞ্জের কাজ জানা লোকও তারা ভাড়া করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা ও যিহোয়াদা সদাপ্রভুর গৃহ সম্বন্ধীয় কার্য্যসম্পাদকদিগকে তাহা দিতেন; তাহারা সদাপ্রভুর গৃহ সারিবার জন্য গাঁথক ও সূত্রধরদিগকে বেতন দিত; এবং সদাপ্রভুর গৃহ মেরামৎ করিবার জন্য লৌহ ও পিত্তলের কর্ম্মকারীদিগকেও [দিত]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা ও যিহোয়াদা সদাপ্রভুর গৃহ সম্বন্ধীয় কার্যসম্পাদকদিগকে তাহা দিতেন; তাহারা সদাপ্রভুর গৃহ সারিবার জন্য গাঁথক ও সুত্রধরদিগকে বেতন দিত; এবং সদাপ্রভুর গৃহ মেরামত করিবার জন্য লৌহ ও পিত্তলের কর্মকারীদিগকেও [দিত]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের উপর সদাপ্রভুর ঘর মেরামতের দায়িত্ব ছিল রাজা ও যিহোয়াদা সেই টাকা তাদের হাতে দিলেন। তারা সদাপ্রভুর ঘর আবার ঠিক করবার জন্য রাজমিস্ত্রি ও কাঠের মিস্ত্রি লাগিয়েছিল এবং লোহা ও ব্রোঞ্জের কারিগরও লাগিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের উপর মাবুদের ঘর মেরামতের দায়িত্ব ছিল বাদশাহ্‌ ও যিহোয়াদা সেই টাকা তাদের হাতে দিলেন। তারা মাবুদের ঘর আবার ঠিক করবার জন্য রাজমিস্ত্রি ও কাঠের মিস্ত্রি লাগিয়েছিল এবং লোহা ও ব্রোঞ্জের কারিগরও লাগিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা এবং পুরোহিত যিহোয়াদা মন্দির সংস্কারের কাজে ভারপ্রাপ্ত কর্মচারীদের হাতে এই অর্থ দিতেন। তারা পাথরকাটা মিস্ত্রি, ছুতোর মিস্ত্রি এবং ধাতুশিল্পীদের মন্দির সংস্কারের কাজে নিয়োগ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যোয়াশ ও যিহোয়াদা দুজনে এই অর্থ প্রভুর মন্দিরের তদারকির কাজ যাঁরা করতেন তাদের দিলেন| তারা প্রভুর মন্দির সারানোর জন্য সুদক্ষ পাথর কাটিয়ে ও ছুতোর মিস্ত্রি ভাড়া করলেন| এছাড়াও লোহা ও পিতলের কাজ জানা কারিগরদেরও ভাড়া করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা ও যিহোয়াদা সদাপ্রভুর গৃহে যাদের উপর দায়িত্ব ছিল সেগুলি তাদের হাতে দিতেন; তারা সদাপ্রভুর গৃহ মেরামত করবার জন্য রাজমিস্ত্রি ও ছুতোরকে মজুরী দিত এবং সদাপ্রভুর গৃহ মেরামত করার জন্য লোহা ও পিতলের কারিগরদেরকেও দিত।