2 Chronicles 24:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে কার্যসম্পাদকেরা কাজ করলে তাদের হাতে কাজ সুসিদ্ধ হল; আর তারা আল্লাহ্র গৃহ সংস্কার করে আগের মত দৃঢ় করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাজের দায়িত্বে থাকা লোকজন খুব পরিশ্রমী ছিল, এবং মেরামতির কাজ তাদের তত্ত্বাবধানে এগিয়ে যাচ্ছিল। মূল নকশা অনুসারে তারা ঈশ্বরের মন্দিরটি আরেকবার তৈরি করল এবং সেটি আরও মজবুত করে তুলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে কার্য্যসম্পাদকগণ কর্ম্ম করিলে তাহাদের হস্তে কার্য্য সুসিদ্ধ হইল; আর তাহারা ঈশ্বরের গৃহ সারিয়া পূর্ব্বের মত দৃঢ় করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে কার্যসম্পাদকগণ কর্ম করিলে তাহাদের হস্তে কার্য সুসিদ্ধ হইল; আর তাহারা ঈশ্বরের গৃহ সারিয়া পূর্বের মত দৃঢ় করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা মেরামতের কাজ করছিল তারা খুব পরিশ্রম করত, আর তাদের কাজ এগিয়ে চলল। ঈশ্বরের ঘরটি তারা আগের অবস্থায় নিয়ে আসল এবং সেটি খুব মজবুত করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা মেরামতের কাজ করছিল তারা খুব পরিশ্রম করত, আর তাদের কাজ এগিয়ে চলল। আল্লাহ্র ঘরটি তারা আগের অবস্থায় নিয়ে আসল এবং সেটি খুব মজবুত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত কর্মীরা কঠোর পরিশ্রম করে মন্দিরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনল এবং আরও মজবুত করে তুলল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা প্রভুর মন্দির তদারকির কাজ করতো তারা সকলেই নিষ্ঠাবান ও সৎ হওয়ায় ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণের কাজ সুচারুভাবে সম্পন্ন হয়েছিল এবং প্রভুর মন্দিরকে ঠিক আগের মতো ও আরো দৃঢ় করে বানানো হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে যারা সারাইয়ের কাজ করছিল তারা খুব পরিশ্রম করলে তাদের মাধ্যমে কাজ এগিয়ে চলল; আর তারা ঈশ্বরের গৃহটি মেরামত করে আগের মত মজবুত করল।