2 Chronicles 24:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কাজ সমাপ্ত করে তারা অবশিষ্ট টাকা বাদশাহ্‌ ও যিহোয়াদার সম্মুখে আনত এবং তা দিয়ে মাবুদের গৃহের জন্য নানা পাত্র, অর্থাৎ পরিচর্যা করার ও পোড়ানো-কোরবানীর পাত্র এবং চামচ, আর সোনার ও রূপার পাত্র তৈরি হল। আর তারা যিহোয়াদার সমস্ত জীবনকালে মাবুদের গৃহে নিয়মিতভাবে পোড়ানো-কোরবানী দিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর, তারা বাকি অর্থ রাজার ও যিহোয়াদার কাছে নিয়ে এসেছিল, এবং সেই অর্থ দিয়ে সদাপ্রভুর মন্দিরের জন্য এইসব জিনিসপত্র তৈরি করা হল: সেবাকাজের ও হোমবলির জন্য কিছু জিনিসপত্র, এবং সোনা ও রুপোর থালা ও অন্যান্য জিনিসপত্র। যতদিন যিহোয়াদা বেঁচেছিলেন, ততদিন সদাপ্রভুর মন্দিরে নিয়মিতভাবে হোমবলি উৎসর্গ করা হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কার্য্য সমাপ্ত করিয়া তাহারা অবশিষ্ট রৌপ্য রাজার ও যিহোয়াদার সম্মুখে আনিত, এবং তদ্দ্বারা সদাপ্রভুর গৃহের জন্য নানা পাত্র, অর্থাৎ পরিচর্য্যার্থক ও হোমীয় পাত্র এবং চমস, আর স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র নির্ম্মিত হইল। আর তাহারা যিহোয়াদার সমস্ত জীবনকালে সদাপ্রভুর গৃহে নিয়ত হোম করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কার্য সমাপ্ত করিয়া তাহারা অবশিষ্ট রৌপ্য রাজার ও যিহোয়াদার সম্মুখে আনিত, এবং তদ্দ্বারা সদাপ্রভুর গৃহের জন্য নানা পাত্র, অর্থাৎ পরিচর্যার্থক ও হোমীয় পাত্র এবং চামচ, আর স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র নির্মিত হইল। আর তাহারা যিহোয়াদার সমস্ত জীবনকালে সদাপ্রভুর গৃহে নিয়ত হোম করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজ শেষ করে তারা বাকী টাকা রাজা ও যিহোয়াদার কাছে নিয়ে আসল এবং সেই টাকা দিয়ে সদাপ্রভুর ঘরের এই সব জিনিস তৈরী করা হল- সেবা-কাজের ও পোড়ানো-উৎসর্গের জন্য জিনিসপত্র, হাতা ও অন্যান্য সোনা-রূপার জিনিস। যতদিন যিহোয়াদা বেঁচে ছিলেন ততদিন সদাপ্রভুর ঘরে নিয়মিত ভাবে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করা হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজ শেষ করে তারা বাকী টাকা বাদশাহ্‌ ও যিহোয়াদার কাছে নিয়ে আসল এবং সেই টাকা দিয়ে মাবুদের ঘরের এই সব জিনিস তৈরী করা হল- এবাদত-কাজের ও পোড়ানো-কোরবানীর জন্য জিনিসপত্র, হাতা ও অন্যান্য সোনা-রূপার জিনিস। যতদিন যিহোয়াদা বেঁচে ছিলেন ততদিন মাবুদের ঘরে নিয়মিত ভাবে পোড়ানো-কোরবানী দেওয়া হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সংস্কারের কাজ শেষ হয়ে গেলে অবশিষ্ট সোনা ও রূপো রাজা ও যিহোয়াদার হাতে তুলে দেওয়া হল। তাঁরা মন্দিরের কাজের জন্য গামলা ও অন্যান্য তৈজসপত্র নির্মাণের কাজে এগুলি ব্যবহার করলেন। যিহোয়াদা যতদিন জীবিত ছিলেন ততদিন মন্দিরে নিয়মিত বলি নৈবেদ্য উৎসর্গিত হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কাজটি শেষ হলে কর্মচারীরা অবশিষ্ট অর্থ রাজা যোয়াশ ও যাজক যিহোয়াদার কাছে ফিরিয়ে আনলো| এই অর্থ দিয়ে প্রভুর মন্দিরের জন্য বিভিন্ন জিনিসপত্র বানানো ছাড়াও, এই অর্থ প্রভুর মন্দিরের নিত্যসেবা ও হোমবলি নিবেদনের কাজে ব্যবহার করা হয়েছিল| এছাড়াও এই অবশিষ্ট অর্থ দিয়ে সোনা ও রূপোর পাত্র ও টুকিটাকি জিনিসপত্র বানানো হয়েছিল| যিহোয়াদার জীবদ্দশায় যাজকরা নিয়মিত প্রভুর মন্দিরে হোমবলি উৎসর্গ করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাজ শেষ করে তারা বাকি রূপা রাজা ও যিহোয়াদার কাছে নিয়ে আসত এবং তার ফলে সদাপ্রভুর গৃহের জন্য নানা পাত্র, অর্থাৎ সেবার জন্য ও হোমের পাত্র এবং চামচ, সোনা ও রূপার পাত্র তৈরী হল। আর তারা যিহোয়াদা যতদিন বেঁচে ছিলেন ততদিন সদাপ্রভুর গৃহে নিয়মিত হোম করত।