2 Chronicles 24:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকেরা দাউদ-নগরে বাদশাহ্দের সঙ্গে তাঁকে দাফন করলো, কেননা তিনি ইসরাইলের মধ্যে এবং আল্লাহ্র ও তাঁর গৃহের বিষয়ে ভাল ভাল কাজ করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ-নগরে রাজাদের সাথেই তাঁকে কবর দেওয়া হল, কারণ ঈশ্বরের ও তাঁর মন্দিরের জন্য ইস্রায়েলে তিনি খুব ভালো কাজ করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকেরা দায়ূদ-নগরে রাজগণের সহিত তাঁহার কবর দিল, কেননা তিনি ইস্রায়েলের মধ্যে, এবং ঈশ্বরের ও তাঁহার গৃহের বিষয়ে সাধুকার্য্য, করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকেরা দায়ূদ-নগরে রাজগণের সহিত তাঁহার কবর দিল, কেননা তিনি ইস্রায়েলের মধ্যে, এবং ঈশ্বরের ও তাঁহার গৃহের বিষয়ে সাধুকার্য করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের মধ্যে ঈশ্বর ও তাঁর ঘরের জন্য তিনি যে সব ভাল কাজ করেছিলেন সেইজন্য তাঁকে দায়ূদ-শহরে রাজাদের সংগে কবর দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের মধ্যে আল্লাহ্ ও তাঁর ঘরের জন্য তিনি যে সব ভাল কাজ করেছিলেন সেইজন্য তাঁকে দাউদ-শহরে বাদশাহ্দের সংগে দাফন করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র ইসরায়েল জাতির জন্য ঈশ্বরের জন্য এবং মন্দিরের জন্য তিনি যে কাজ করেছিলেন, তারই স্বীকৃতিস্বরূপ তাঁকে দাউদ নগরে রাজ পরিবারের সমাধিভূমিতে তাকে সমাহিত করা হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা দায়ুদ নগরীতে রাজাদের সমাধি ক্ষেত্রে যিহোয়াদাকে সমাধিস্থ করেছিলেন কারণ তিনি ইস্রায়েলের ঈশ্বর ও তাঁর মন্দিরের জন্য বহু ভাল ভাল কাজ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা দায়ূদ নগরে রাজাদের সঙ্গে তাঁর কবর দিল, কারণ তিনি ইস্রায়েলের মধ্যে এবং ঈশ্বর ও তাঁর গৃহের জন্য ভাল কাজ করেছিলেন।