2 Chronicles 24:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোয়াদার মৃত্যুর পরে এহুদার কর্মকর্তারা এসে বাদশাহ্‌র কাছে ভূমিতে উবুড় হয়ে সালাম করলো; তখন বাদশাহ্‌ তাদেরই কথায় কান দিতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াদার মৃত্যুর পর, যিহূদার কর্মকর্তারা এসে রাজাকে সম্মান প্রদর্শন করল, এবং তিনি তাদের কথাই শুনতে শুরু করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোয়াদার মৃত্যুর পরে যিহূদার অধ্যক্ষগণ আসিয়া রাজার কাছে প্রাণিপাত করিল; তখন রাজা তাহাদেরই কথায় কর্ণপাত করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোয়াদার মৃত্যুর পরে যিহূদার অধ্যক্ষগণ আসিয়া রাজার কাছে প্রণিপাত করিল; তখন রাজা তাহাদেরই কথায় কর্ণপাত করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোয়াদার মৃত্যুর পরে যিহূদার নেতারা এসে রাজাকে প্রণাম জানালেন আর রাজা তাঁদের কথাই শুনলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোয়াদার ইন্তেকালের পরে এহুদার নেতারা এসে বাদশাহ্‌কে সালাম জানালেন আর বাদশাহ্‌ তাঁদের কথাই শুনলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যিহোয়াদার মৃত্যুর পর যিহুদীয়ার নেতৃবৃন্দ রাজা যোয়াশকে তাদের কথা শুনতে বাধ্য করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াদার মৃত্যুর পর, ইস্রায়েলের নেতৃবর্গ রাজা যোয়াশকে অভ্যর্থনা করলেন এবং ধীরে ধীরে তাঁর স্তুতি করতে শুরু করলেন| যোয়াশ তাদের পরামর্শগুলি গ্রহণ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোয়াদার মৃত্যুর পরে যিহূদার শাসনকর্তারা এসে রাজাকে প্রণাম করল; তখন রাজা তাদের কথাই শুনলেন।