2 Chronicles 24:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা তাদের পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদের গৃহ ত্যাগ করে আশেরা-মূর্তি ও নানা মূর্তির পূজা করতে লাগল; আর তাদের এই দোষের দরুন এহুদা ও জেরুশালেমের উপরে গজব নেমে আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর মন্দির পরিত্যক্ত করে রেখে, আশেরা-খুঁটির ও প্রতিমার পুজো করতে শুরু করল। তাদের এই অপরাধের কারণে ঈশ্বরের ক্রোধ যিহূদা ও জেরুশালেমের উপর নেমে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৃহ ত্যাগ করিয়া আশেরা-মুর্ত্তি ও নানা প্রতিমার পূজা করিতে লাগিল; আর তাহাদের এই দোষ প্রযুক্ত যিহূদার ও যিরূশালেমের উপরে ক্রোধ উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৃহ ত্যাগ করিয়া আশেরা-মূর্তি ও নানা প্রতিমার পূজা করিতে লাগিল; আর তাহাদের এই দোষ প্রযুক্ত যিহূদার ও যিরূশালেমের উপরে ক্রোধ উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা তাঁদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ঘর ত্যাগ করে আশেরা-খুঁটির ও প্রতিমার পূজা করতে লাগলেন। তাঁদের এই পাপের জন্য ঈশ্বরের ক্রোধ যিহূদা ও যিরূশালেমের উপর নেমে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা তাঁদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্র ঘর ত্যাগ করে আশেরা-খুঁটির ও মূর্তি পূজা করতে লাগলেন। তাঁদের এই গুনাহের জন্য আল্লাহ্র গজব এহুদা ও জেরুজালেমের উপর নেমে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফলে প্রজাবৃন্দ আবার প্রভু পরমেশ্বরের মন্দিরে গিয়ে তাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বরের উপাসনা ত্যাগ করে অলীক প্রতিমা ও দেবী আশেরার পূজা আরম্ভ করল। তাদের এই সমস্ত পাপের জন্য যিহুদীয়া ও জেরুশালেমের উপর প্রভু পরমেশ্বরের ক্রোধ নেমে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা ও নেতারা, প্রভু তাঁদের পূর্বপুরুষদের ঈশ্বরের মন্দিরের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন| পরিবর্তে, তারা আশেরার খুঁটি ও অন্যান্য ভ্রান্ত মূর্ত্তি পূজো শুরু করলেন| রাজা ও নেতাদের অপরাধের জন্য ঈশ্বর যিহূদা ও জেরুশালেমের লোকদের ওপর ক্রুদ্ধ হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৃহ ত্যাগ করে আশেরা-মূর্তির ও নানা প্রতিমার পূজা করতে লাগল; আর তাদের এই পাপের জন্য যিহূদা ও যিরূশালেমের উপর ক্রোধ নেমে এল।