2 Chronicles 24:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও মাবুদের দিকে তাদেরকে ফিরিয়ে আনবার জন্য তিনি তাদের কাছে নবীদেরকে প্রেরণ করলেন, আর তাঁরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন, কিন্তু লোকেরা কান দিতে চাইল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যদিও লোকদের তাঁর কাছে ফিরিয়ে আনার জন্য ভাববাদীদের তাদের কাছে পাঠালেন, এবং যদিও তারা তাদের বিরুদ্ধে সাক্ষী দিলেন, তবুও তারা কোনো কথা শোনেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি সদাপ্রভুর দিকে তাহাদিগকে ফিরাইয়া আনিবার জন্য তিনি তাহাদের নিকটে ভাববাদীদিগকে প্রেরণ করিলেন, আর তাঁহারা তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন; কিন্তু লোকেরা কাণ দিতে চাহিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি সদাপ্রভুর দিকে তাহাদিগকে ফিরাইয়া আনিবার জন্য তিনি তাহাদের নিকটে ভাববাদীদিগকে প্রেরণ করিলেন, আর তাঁহারা তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন; কিন্তু লোকেরা কান দিতে চাহিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও সদাপ্রভু লোকদের তাঁর কাছে ফিরিয়ে আনবার জন্য নবীদের পাঠালেন এবং তাঁরা লোকদের সাবধান করলেন তবুও তারা শুনল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও মাবুদ লোকদের তাঁর কাছে ফিরিয়ে আনবার জন্য নবীদের পাঠালেন এবং তাঁরা লোকদের সাবধান করলেন তবুও তারা শুনল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর প্রবক্তা নবীদের তাদের কাছে পাঠালেন তাদের সতর্ক করে তাঁর কাছে ফিরিয়ে আনার জন্য। কিন্তু প্রজারা তাঁদের কথা শুলন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর লোকদের মন তাঁর প্রতি ফিরিয়ে আনার জন্য ভাববাদীদের পাঠালেন| কিন্তু লোকরা সদুপদেশে কর্ণপাত পর্যন্ত করলো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও সদাপ্রভুর দিকে তাদের ফিরিয়ে আনবার জন্য তিনি তাদের কাছে ভাববাদীদেরকে পাঠালেন, আর তাঁরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন; কিন্তু লোকরা সেই কথা শুনতে চাইল না।