2 Chronicles 24:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আল্লাহ্‌র রূহ্‌ যিহোয়াদা ইমামের পুত্র জাকারিয়ার উপর আসাতে তিনি লোকদের থেকে উঁচু স্থানে দাঁড়িয়ে তাদেরকে বললেন, আল্লাহ্‌ এই কথা বলেন, তোমরা কেন মাবুদের হুকুম লঙ্ঘন করছো? এতে কৃতকার্য হবে না। তোমরা মাবুদকে ত্যাগ করেছ, সেজন্য তিনিও তোমাদেরকে ত্যাগ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ঈশ্বরের আত্মা যাজক যিহোয়াদার ছেলে সখরিয়ের উপর নেমে এলেন। তিনি লোকজনের সামনে দাঁড়িয়ে বললেন, “ঈশ্বর একথাই বলেন: ‘তোমরা কেন সদাপ্রভুর আদেশ অমান্য করছ? তোমরা সফল হবে না। যেহেতু তোমরা সদাপ্রভুকে পরিত্যাগ করেছ, তাই তিনিও তোমাদের পরিত্যাগ করেছেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঈশ্বরের আত্মা যিহোয়াদা যাজকের পুত্র সখরিয়ে আবেশ করাতে তিনি লোকদের হইতে উচ্চস্থানে দাঁড়াইয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বর এই কথা কহেন, তোমরা কেন সদাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করিতেছ? ইহাতে কৃতকার্য্য হইবে না। তোমরা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছ, তিনিও তোমাদিগকে ত্যাগ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঈশ্বরের আত্মা যিহোয়াদা যাজকের পুত্র সখরিয়ে আবেশ করাতে তিনি লোকদের হইতে উচ্চস্থানে দাঁড়াইয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বর এই কথা কহেন, তোমরা কেন সদাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করিতেছ? ইহাতে কৃতকার্য হইবে না। তোমরা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছ, তিনিও তোমাদিগকে ত্যাগ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ঈশ্বরের আত্মা পুরোহিত যিহোয়াদার ছেলে সখরিয়ের উপর আসলেন। তিনি লোকদের সামনে দাঁড়িয়ে বললেন, “ঈশ্বর এই কথা বলছেন, ‘সদাপ্রভুর আদেশ তোমরা অমান্য করছ কেন? তোমরা এতে সফল হবে না। তোমরা সদাপ্রভুকে ত্যাগ করেছ বলে তিনিও তোমাদের ত্যাগ করেছেন।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আল্লাহ্‌র রূহ্‌ ইমাম যিহোয়াদার ছেলে জাকারিয়ার উপর আসলেন। তিনি লোকদের সামনে দাঁড়িয়ে বললেন, “আল্লাহ্‌ এই কথা বলছেন, ‘মাবুদের হুকুম তোমরা অমান্য করছ কেন? তোমরা এতে সফল হবে না। তোমরা মাবুদকে ত্যাগ করেছ বলে তিনিও তোমাদের ত্যাগ করেছেন।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ঈশ্বরের আত্মা পুরোহিত যিহোয়াদার পুত্র সখরিয়ের উপরে অধিষ্ঠিত হলেন। লোকেরা দেখতে পায় এমন একটি স্থানে দাঁড়িয়ে তিনি সবাইকে ডেকে বললেন, প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করছেন, কেন তোমরা প্রভু পরমেশ্বরের আদেশ অমান্য করেছ এবং নিজেদের উপর বিপর্যয় ডেকে আনছ? তোমরা তাঁকে ত্যাগ করেছ, তাই তিনি তোমাদের পরিত্যাগ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ঈশ্বরের আত্মা যাজক যিহোয়াদার পুত্র সখরিয়র ওপর ভর করলো| তিনি লোকদের সামনে দাঁড়িয়ে বললেন, “ঈশ্বর এই কথা বলেছেন: ‘তোমরা কেন প্রভুর বিধিসমূহ ও আজ্ঞা অমান্য করছো? এভাবে তোমরা কখনোই কোনো কাজে কৃতকার্য হতে পারবে না| তোমরা প্রভুকে ত্যাগ করেছো, তাই তিনিও তোমাদের ত্যাগ করেছেন|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঈশ্বরের আত্মা যিহোয়াদা যাজকের ছেলে সখরিয়ের উপর এলে, তিনি লোকদের থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে তাদের বললেন, “ঈশ্বর এই কথা বলছেন, ‘তোমরা কেন সদাপ্রভুর আদেশ অমান্য করছ? এতে সফল হবে না। তোমরা সদাপ্রভুকে ত্যাগ করেছ, তিনিও তোমাদের ত্যাগ করলেন।’”