2 Chronicles 24:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে লোকেরা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে বাদশাহ্র হুকুমে মাবুদের গৃহের প্রাঙ্গণে তাঁকে পাথর ছুঁড়ে হত্যা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা সখরিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করল, এবং রাজার আদেশে তারা সদাপ্রভুর মন্দিরের উঠোনে তাঁর উপর পাথর ছুঁড়ে, তাঁকে মেরে ফেলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে লোকেরা তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিয়া রাজার আজ্ঞায় সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে তাঁহাকে প্রস্তরাঘাতে বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে লোকেরা তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিয়া রাজার আজ্ঞায় সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে তাঁহাকে প্রস্তরাঘাতে বধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু লোকেরা সখরিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করল এবং রাজার আদেশে সদাপ্রভুর ঘরের উঠানে তাঁকে পাথর ছুঁড়ে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু লোকেরা জাকারিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করল এবং বাদশাহ্র হুকুমে মাবুদের ঘরের উঠানে তাঁকে পাথর ছুঁড়ে হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যোয়াশ সখরিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দিলেন এবং রাজার আদেশে মন্দির প্রাঙ্গণে সখরিয়কে পাথর মেরে হত্যা করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বিচারবুদ্ধিহীন লোকরা তখন একসঙ্গে চক্রান্ত করলো এবং রাজা যখন তাদের সখরিয়কে হত্যা করতে আদেশ দিলেন, তারা পাথর ছুঁড়ে মন্দির চত্বরেই তাঁকে হত্যা করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে লোকেরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজার আদেশে সদাপ্রভুর গৃহের উঠানে তাঁকে পাথর ছুঁড়ে মেরে ফেলল।