2 Chronicles 24:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর পিতা যিহোয়াদা বাদশাহ্র প্রতি যে দয়া করেছিলেন, তা স্মরণ না করে বাদশাহ্ যোয়াশ তাঁর পুত্রকে হত্যা করলেন, তিনি মরণকালে বললেন, মাবুদ দৃষ্টিপাত করে এর প্রতিফল দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সখরিয়ের বাবা যিহোয়াদা, রাজা যোয়াশের প্রতি যে দয়া দেখিয়েছিলেন, তা তিনি মনে রাখেননি কিন্তু তাঁর সেই ছেলেকে তিনি মেরে ফেলেছিলেন, যিনি মরতে মরতে বললেন, “সদাপ্রভু এসব দেখছেন আর তিনিই আপনার কাছে এর হিসেব নেবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার পিতা যিহোয়াদা রাজার প্রতি যে দয়া করিয়াছিলেন, তাহা স্মরণ না করিয়া যোয়াশ রাজা তাঁহার পুত্রকে্ বধ করিলেন; তিনি মরণকালে কহিলেন, সদাপ্রভু দৃষ্টিপাত করিয়া ইহার শোধ লইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার পিতা যিহোয়াদা রাজার প্রতি যে দয়া করিয়াছিলেন, তাহা স্মরণ না করিয়া যোয়াশ রাজা তাঁহার পুত্রকে বধ করিলেন; তিনি মরণকালে কহিলেন, সদাপ্রভু দৃষ্টিপাত করিয়া ইহার শোধ লইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সখরিয়ের বাবা যিহোয়াদা রাজা যোয়াশের প্রতি যে বিশ্বস্ততা দেখিয়েছিলেন তা যোয়াশ মনে না রেখে তাঁর ছেলেকে মেরে ফেললেন। সখরিয় মারা যাবার সময় বলেছিলেন, “সদাপ্রভু এই কাজ দেখে আপনাকে শাস্তি দেবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাকারিয়ার পিতা যিহোয়াদা বাদশাহ্ যোয়াশের প্রতি যে বিশ্বস্ততা দেখিয়েছিলেন তা যোয়াশ মনে না রেখে তাঁর ছেলেকে হত্যা করলেন। জাকারিয়া মারা যাবার সময় বলেছিলেন, “মাবুদ এই কাজ দেখে আপনাকে শাস্তি দেবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সখরিয়ের পিতা যিহোয়াদা তাঁর প্রতি আনুগত্যে যেভাবে সেবা করে গেছেন, সেকথা ভুলে গিয়ে সখরিয়কে হত্যা করলেন। মৃত্যুকালে তিনি সবাইকে ডেকে বললেন, প্রভু পরমেশ্বর তোমাদের এই কাজ দেখুন ও তোমাদের শাস্তি দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একবারও রাজা যোয়াশ তাঁর প্রতি সখরিয়র পিতা যাজক যিহোয়াদার করুণার কথা মনে করলেন না| মারা যাবার আগের মূহুর্তে সখরিয় বললেন, “প্রভু যেন তোমার এই অপরাধ দেখতে পান এবং তোমাকে এর যোগ্য শাস্তি দেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর বাবা যিহোয়াদা রাজার প্রতি যে দয়া দেখিয়েছিলেন, তা মনে না রেখে যোয়াশ রাজা তাঁর ছেলেকে মেরে ফেললেন; তিনি মারা যাবার দিন বললেন, “সদাপ্রভু এই কাজ দেখে আপনাকে শাস্তি দেবেন।”