2 Chronicles 24:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাঁকে গুরুতর আহত অবস্থায় ত্যাগ করে চলে যাবার পর, তাঁর গোলামেরা যিহোয়াদা ইমামের পুত্রদের রক্তপাতের দরুন তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে তাঁর বিছানার উপরে তাঁকে হত্যা করলো এবং তিনি মারা যাবার পর দাউদ-নগরে তাঁকে দাফন করলো বটে, কিন্তু বাদশাহ্দের কবর-স্থানে করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অরামীয়েরা চলে যাওয়ার সময় যোয়াশকে সাংঘাতিকভাবে আহত করে ফেলে রেখে গেল। তিনি যাজক যিহোয়াদার ছেলেকে হত্যা করলেন বলে তাঁর কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল, এবং বিছানাতেই তারা তাঁকে হত্যা করল। এইভাবে তাঁর মৃত্যু হল এবং তাঁকে দাউদ-নগরে কবর দেওয়া হল, তবে রাজাদের কবরে তাঁকে কবর দেওয়া হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাঁহাকে অতিশয় রুগ্ন অবস্থায় ত্যাগ করিয়া চলিয়া গেলে পর, তাঁহার দাসেরা যিহোয়াদা যাজকের পুত্রদের রক্তপাত প্রযুক্ত তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিয়া তাঁহার খট্টার উপরে তাঁহাকে বধ করিল, এবং তিনি মরিলে পর দায়ূদ-নগরে তাঁহার কবর দিল বটে, কিন্তু রাজগণের কবর-স্থানে দিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাঁহাকে অতিশয় রুগ্ন অবস্থায় ত্যাগ করিয়া চলিয়া গেলে পর, তাঁহার দাসেরা যিহোয়াদা যাজকের পুত্রদের রক্তপাত প্রযুক্ত তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিয়া তাঁহার পালঙ্কের উপরে তাঁহাকে বধ করিল, এবং তিনি মরিলে পর দায়ূদ-নগরে তাঁহার কবর দিল বটে, কিন্তু রাজগণের কবর-স্থানে দিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আহত অবস্থায় যোয়াশকে ফেলে রেখে অরামীয়েরা চলে গেল। পুরোহিত যিহোয়াদার ছেলেকে মেরে ফেলবার দরুন যোয়াশের কর্মচারীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিছানার উপরেই তাঁকে মেরে ফেলল। তিনি মারা গেলে পর তাঁকে দায়ূদ-শহরে কবর দেওয়া হল, কিন্তু রাজাদের কবরস্থানে তাঁকে কবর দেওয়া হল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আহত অবস্থায় যোয়াশকে ফেলে রেখে সিরীয়রা চলে গেল। ইমাম যিহোয়াদার ছেলেকে হত্যা করবার দরুন যোয়াশের কর্মচারীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিছানার উপরেই তাঁকে হত্যা করল। তিনি মারা গেলে পর তাঁকে দাউদ-শহরে দাফন করা হল, কিন্তু বাদশাহ্দের কবরস্থানে তাঁকে দাফন করা হল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। শত্রু সৈন্য ফিরে যাবার পর তাঁরই দুজন উচ্চপদস্থ কর্মচারী তাঁকে শয্যাশায়ী অবস্থায় হত্যা করে পুরোহিত যিহোয়াদার পুত্রকে হত্যা করার প্রতিশোধ নিল। দাউদ নগরে তাঁকে সমাহিত করা হলেও রাজপরিবারের সমাধি ভূমিতে তাঁর স্থান হল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অরামীয়রা যখন চলে গেল তখন তিনি ভীষণভাবে আহত| তাঁর নিজের ভৃত্যরাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে তাঁকে তাঁর বিছানায় হত্যা করলো| এরপর লোকরা তাঁকে দায়ুদ নগরীতে সমাধিস্থ করলো, তবে তা রাজাদের জন্য নির্দিষ্ট সমাধি ক্ষেত্রে নয়| যাজক যিহোয়াদার পুত্র সখরিয়কে হত্যা করার জন্যই যোয়াশের ভৃত্যরা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাঁকে খুব আহত অবস্থায় ফেলে রেখে চলে গেলে তাঁর দাসেরা যিহোয়াদা যাজকের ছেলেদের রক্তপাতের জন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁর বিছানার উপরেই তাঁকে মেরে ফেলল এবং তিনি মারা যাওয়ার পর তাঁকে দায়ূদ নগরে তাঁর কবর দিল ঠিকই, কিন্তু রাজাদের কবরের জায়গায় কবর দিল না।