2 Chronicles 24:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর পুত্রদের কথা, তাঁর বিরুদ্ধে গুরুতর দৈববাণীর কথা ও আল্লাহ্র গৃহ মেরামত করার বিবরণ, দেখ, এসব বিষয় বাদশাহ্দের ইতিহাস-পুস্তকের ব্যাখ্যা-গ্রন্থে লেখা আছে; পরে তাঁর পুত্র অমৎসিয় তাঁর পদে বাদশাহ্ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর ছেলেদের বিবরণ, তাঁর বিষয়ে করা প্রচুর ভাববাণী, এবং ঈশ্বরের মন্দিরের মেরামতির বিবরণ, এসব রাজাদের পুস্তকের টীকায় লেখা আছে। তাঁর ছেলে অমৎসিয় রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার পুত্রদের কথা, তাঁহার বিরুদ্ধে গুরুতর ভাববাণীর কথা ও ঈশ্বরের গৃহ সারাইবার বিবরণ, দেখ, এই সকল বিষয় রাজাদের ইতিহাস-পুস্তকের ব্যাখ্যানগ্রন্থে লিখিত আছে; পরে তাঁহার পুত্র অমৎসিয় তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার পুত্রদের কথা, তাঁহার বিরুদ্ধে গুরুতর ভাববাণীর কথা ও ঈশ্বরের গৃহ সারাইবার বিবরণ, দেখ, এই সকল বিষয় রাজাদের ইতিহাস-পুস্তকের ব্যাখ্যান-গ্রন্থে লিখিত আছে; পরে তাঁহার পুত্র অমৎসিয় তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোয়াশের ছেলেদের কথা, তাঁর বিষয়ে অনেক ভবিষ্যদ্বাণী এবং ঈশ্বরের ঘরের মেরামতের কথা “রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। পরে তাঁর জায়গায় তাঁর ছেলে অমৎসিয় রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোয়াশের ছেলেদের কথা, তাঁর বিষয়ে অনেক ভবিষ্যদ্বাণী এবং আল্লাহ্র ঘরের মেরামতের কথা “বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। পরে তাঁর জায়গায় তাঁর ছেলে অমৎসিয় বাদশাহ্ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াশের পুত্রদের কাহিনী, তাঁর বিরুদ্ধে উচ্চারিত ভবিষ্যদ্বাণী ও তাঁর মন্দির সংস্কারের বিবরণ রাজকাহিনীতে লেখা আছে। তাঁর পরে তাঁর পুত্র অমৎসিয় রাজা হন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াশের পুত্রদের গল্প, তাঁর বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী ও তিনি কিভাবে আবার প্রভুর মন্দির নবরূপে নির্মাণ করেছিলেন সেসব কথা রাজাদের সম্বন্ধে বিবরণী গ্রন্থে লিপিবদ্ধ আছে| যোয়াশের পর তাঁর পুত্র অমৎসিয় নতুন রাজা হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর ছেলেদের কথা, তাঁর বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ভাববানীর কথা ও ঈশ্বরের গৃহ মেরামতের বর্ণনা দেখো, এইসব বিষয় “রাজাদের ইতিহাস” নামক বইতে ব্যাখ্যান গ্রন্থে লেখা আছে; পরে তাঁর জায়গায় তাঁর ছেলে অমৎসিয় রাজা হলেন।