2 Chronicles 24:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তিনি ইমামদের ও লেবীয়দেরকে একত্র করে বললেন, তোমরা এহুদার বিভিন্ন নগরে গমন কর এবং প্রতি বছর তোমাদের আল্লাহ্র গৃহ মেরামত করার জন্য সমস্ত ইসরাইলের কাছ থেকে টাকা সংগ্রহ কর; এই কাজ শীঘ্রই কর। কিন্তু লেবীয়েরা তা শীঘ্র করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যাজক ও লেবীয়দের এক স্থানে ডেকে বললেন, “যিহূদার নগরগুলিতে যাও এবং তোমাদের ঈশ্বরের মন্দিরটি মেরামত করার জন্য ইস্রায়েলীদের সবার কাছ থেকে বাৎসরিক পাওনাগণ্ডা আদায় করে নিয়ে এসো। এখনই তা করো।” কিন্তু লেবীয়েরা তাড়াতাড়ি সে কাজটি করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তিনি যাজকদিগকে ও লেবীয়দিগকে একত্র করিয়া কহিলেন, তোমরা যিহূদার নগরে নগরে গমন কর, এবং বৎসর বৎসর আপন ঈশ্বরের গৃহ মেরামৎ করিবার জন্য সমস্ত ইস্রায়েলের নিকট হইতে রৌপ্য সংগ্রহ কর; এই কার্য্য শীঘ্রই কর। কিন্তু লেবীয়েরা তাহা শীঘ্র করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তিনি যাজকদিগকে ও লেবীয়দিগকে একত্র করিয়া কহিলেন, তোমরা যিহূদার নগরে নগরে গমন কর, এবং বৎসর বৎসর আপন ঈশ্বরের গৃহ মেরামত করিবার জন্য সমস্ত ইস্রায়েলের নিকট হইতে রৌপ্য সংগ্রহ কর; এই কার্য শীঘ্রই কর। কিন্তু লেবীয়েরা তাহা শীঘ্র করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি পুরোহিত ও লেবীয়দের ডেকে একত্র করে বললেন, “আপনারা প্রতি বছর আপনাদের ঈশ্বরের ঘর মেরামত করবার জন্য সমস্ত ইস্রায়েলীয়দের কাছ থেকে টাকা আদায় করতে যিহূদার সমস্ত গ্রাম ও শহরে যান। এই কাজটা আপনারা তাড়াতাড়ি করুন।” কিন্তু লেবীয়েরা সেই কাজ তাড়াতাড়ি করল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ইমাম ও লেবীয়দের ডেকে একত্র করে বললেন, “আপনারা প্রতি বছর আপনাদের আল্লাহ্র ঘর মেরামত করবার জন্য সমস্ত বনি-ইসরাইলদের কাছ থেকে টাকা আদায় করতে এহুদার সমস্ত গ্রাম ও শহরে যান। এই কাজটা আপনারা তাড়াতাড়ি করুন।” কিন্তু লেবীয়রা সেই কাজ তাড়াতাড়ি করল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি পুরোহিত ও লেবীয়দের আদেশ দিলেন যেন তাঁরা যিহুদীয়ার প্রতিটি নগরে গিয়ে মন্দিরের বাৎসরিক সংস্কার কার্যের জন্য সমস্ত প্রজাদের কাছ থেকে যথেষ্ট অর্থ সংগ্রহ করেন। তিনি অবিলম্বে কাজ আরম্ভ করতে বললেন কিন্তু লেবীয়রা কাজে বিলম্ব করেত লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি সমস্ত লেবীয় ও যাজকদের একসঙ্গে ডেকে বললেন, “যাও, ইস্রায়েলের প্রত্যেকে প্রতি বছর যে কর দেয় তা সংগ্রহ কর এবং তোমাদের প্রভুর মন্দিরকে নতুন রূপ দাও| যাও, আর দেরী করো না|” কিন্তু লেবীয়রা এতে বিশেষ উৎসাহ দেখালেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তিনি যাজকদের ও লেবীয়দের ডেকে জড়ো করে বললেন, “তোমরা যিহূদার নগরে নগরে যাও এবং প্রতি বছর তোমাদের ঈশ্বরের গৃহ মেরামত করবার জন্য সমস্ত ইস্রায়েলের কাছ থেকে রূপা আদায় কর; এই কাজটি তাড়াতাড়ি কর।” কিন্তু লেবীয়েরা সেই কাজ তাড়াতাড়ি করল না।