2 Chronicles 24:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ প্রধান ইমাম যিহোয়াদাকে ডেকে বললেন, সাক্ষ্য-তাঁবুর জন্য আল্লাহ্‌র গোলাম মূসা ও ইসরাইল-সমাজ দ্বারা যে কর নির্ধারিত হয়েছে, তা এহুদা ও জেরুশালেম থেকে আনতে আপনি লেবীয়দেরকে কেন বলে দেন নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব রাজা প্রধান যাজক যিহোয়াদাকে ডেকে পাঠিয়ে তাঁকে বললেন, “সদাপ্রভুর দাস মোশি ও ইস্রায়েলের জনসমাজ বিধিনিয়মের তাঁবুর জন্য যে কর ধার্য করলেন, তা যিহূদা ও জেরুশালেম থেকে আদায় করে আনার জন্য আপনি কেন লেবীয়দের বলেননি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা প্রধান [যাজক] যিহোয়াদাকে ডাকিয়া কহিলেন, সাক্ষ্য-তাম্বুর জন্য ঈশ্বরের দাস মোশি ও ইস্রায়েল-সমাজ দ্বারা যে কর নিরূপিত হইয়াছে, তাহা যিহূদা ও যিরূশালেম হইতে আনিতে আপনি লেবীয়দিগকে কেন বলিয়া দেন নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা প্রধান [যাজক] যিহোয়াদাকে ডাকিয়া কহিলেন, সাক্ষ্য-তাম্বুর জন্য ঈশ্বরের দাস মোশি ও ইস্রায়েল-সমাজ দ্বারা যে কর নিরূপিত হইয়াছে, তাহা যিহূদা ও যিরূশালেম হইতে আনিতে আপনি লেবীয়দিগকে কেন বলিয়া দেন নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই রাজা প্রধান পুরোহিত যিহোয়াদাকে ডাকিয়ে এনে বললেন, “সাক্ষ্য-তাম্বুর জন্য সদাপ্রভুর দাস মোশি ইস্রায়েলের সব লোকদের উপর যে কর্‌ বসিয়েছিলেন তা যিহূদা ও যিরূশালেম থেকে আদায় করবার জন্য আপনি লেবীয়দের পাঠিয়ে দেন নি কেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই বাদশাহ্‌ প্রধান ইমাম যিহোয়াদাকে ডাকিয়ে এনে বললেন, “সাক্ষ্য-তাম্বুর জন্য মাবুদের গোলাম মূসা ইসরাইলের সব লোকদের উপর যে খাজনা বসিয়েছিলেন তা এহুদা ও জেরুজালেম থেকে আদায় করবার জন্য আপনি লেবীয়দের পাঠিয়ে দেন নি কেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা পুরোহিতদের নেতা যিহোয়াদাকে ডেকে বললেন, প্রভু পরমেশ্বরের আবাস শিবির সংস্কারের জন্য মোশি প্রজাদের যে অর্থ দানের নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ অনুযায়ী লেবীয়রা যিহুদীয়া ও জেরুশালেম থেকে অর্থ সংগ্রহ করছে কিনা, এ ব্যাপারে আপনি কেন তত্ত্বাবধান করেন নি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা যোয়াশ প্রধান যাজক যিহোয়াদাকে ডেকে বললেন, “আপনি কেন লেবীয়দের যিহূদা ও জেরুশালেমের লোকদের কাছ থেকে কর সংগ্রহ করতে আদেশ দেন নি যা প্রভুর দাস মোশি ও ইস্রায়েলের লোকরা পবিত্র তাঁবুর জন্যই ব্যবহার করতেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা প্রধান যাজক যিহোয়াদাকে ডেকে বললেন, “সাক্ষ্য তাঁবুর জন্য ঈশ্বরের দাস মোশি ও ইস্রায়েল সমাজের মাধ্যমে যে কর নির্ধারিত হয়েছে, তা যিহূদা ও যিরূশালেম থেকে আদায় করতে আপনি লেবীয়দের বলে দেন নি কেন?”