2 Chronicles 24:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সেই দুষ্টা স্ত্রী অথলিয়ার পুত্ররা আল্লাহ্‌র এবাদতখানা ভেঙ্গে সেখানে প্রবেশ করেছিল এবং মাবুদের গৃহস্থিত সমস্ত পবিত্র বস্তু নিয়ে বাল দেবতাদের জন্য ব্যবহার করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দুষ্ট মহিলা অথলিয়ার ছেলেরা জোর করে ঈশ্বরের মন্দিরে ঢুকে পড়েছিল এবং এমনকি সেখানকার পবিত্র জিনিসপত্রও বায়াল-দেবতাদের জন্য ব্যবহার করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সেই দুষ্টা স্ত্রী অথলিয়ার পুত্রগণ ঈশ্বরের গৃহ ভগ্ন করিয়াছিল, এবং সদাপ্রভুর গৃহস্থিত সমস্ত পবিত্র বস্তু লইয়া বাল দেবগণের জন্য ব্যয় করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সেই দুষ্টা স্ত্রী অথলিয়ার পুত্রগণ ঈশ্বরের গৃহ ভগ্ন করিয়াছিল, এবং সদাপ্রভুর গৃহস্থিত সমস্ত পবিত্র বস্তু লইয়া বাল দেবগণের জন্য ব্যয় করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দুষ্টা স্ত্রীলোক অথলিয়ার ছেলেরা সদাপ্রভুর ঘর ভেংগে ঢুকেছিল এবং পবিত্র জিনিসগুলো পর্যন্ত বাল দেবতার পূজায় ব্যবহার করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দুষ্টা স্ত্রীলোক অথলিয়ার ছেলেরা মাবুদের ঘর ভেংগে ঢুকেছিল এবং পাক-পবিত্র জিনিসগুলো পর্যন্ত বাল দেবতার পূজায় ব্যবহার করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(দুশ্চরিত্রা নারী অথলিয়ার অনুসারীরা মন্দিরে অনেক ক্ষতি করেছিল এবং মন্দিরের অনেক পবিত্র তৈজসপত্র বেলদেবের উপাসনার কাজে ব্যবহার করেছিল।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে, দুষ্ট রাণী অথলিয়ার পুত্ররা প্রভুর মন্দির থেকে পবিত্র জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন এবং সেগুলো বালদেবতার আরাধনার জন্য ব্যবহার করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সেই দুষ্টা স্ত্রীলোক অথলিয়ার ছেলেরা ঈশ্বরের গৃহ ভেঙে ফেলেছিল এবং সদাপ্রভুর গৃহের সমস্ত পবিত্র জিনিসগুলি নিয়ে বাল দেবতার জন্য ব্যবহার করেছিল।