2 Chronicles 24:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ হুকুম করলে তারা একটি সিন্দুক তৈরি করে মাবুদের গৃহের দরজার কাছে বাইরে স্থাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার আদেশে একটি সিন্দুক তৈরি করে সেটি বাইরে, সদাপ্রভুর মন্দিরের দরজায় রাখা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা আজ্ঞা করিলে তাহারা একটী সিন্দুক নির্ম্মাণ করিয়া সদাপ্রভুর গৃহের দ্বারসমীপে বাহিরে স্থাপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা আজ্ঞা করিলে তাহারা একটি সিন্দুক নির্মাণ করিয়া সদাপ্রভুর গৃহের দ্বারসমীপে বাহিরে স্থাপন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার আদেশে একটা বাক্স তৈরী করে সদাপ্রভুর ঘরের ফটকের ঠিক বাইরে রাখা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্র হুকুমে একটা বাক্স তৈরী করে মাবুদের ঘরের দরজার ঠিক বাইরে রাখা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা লেবীয়দের অর্থ সংগ্রহের জন্য একটি বাক্স তৈরী করে মন্দিরের দ্বারে রাখার নির্দেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যোয়াশ প্রভুর মন্দিরের দরজার বাইরে একটা প্রণামীর সিন্দুক বানিয়ে বসানোর নির্দেশ দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা আদেশ দিলে তারা একটি সিন্দুক তৈরী করে সদাপ্রভুর গৃহের দরজার ঠিক বাইরে স্থাপন করল।