2 Chronicles 24:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্র গোলাম মূসা যে কর মরুভূমিতে ইসরাইলের দেয় বলে নির্ধারণ করেছিলেন, মাবুদের উদ্দেশে তা আনবার কথা তারা এহুদা ও জেরুশালেমে ঘোষণা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিহূদা ও জেরুশালেমে এই আদেশ জারি করা হল যে মরুপ্রান্তরে ঈশ্বরের দাস মোশি ইস্রায়েলের জন্য যে কর ধার্য করে দিলেন, লোকেরা সবাই যেন সদাপ্রভুর কাছে তা নিয়ে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের দাস মোশি যে কর প্রান্তরে ইস্রায়েলের দেয় বলিয়া নিরূপণ করিয়াছিলেন, সদাপ্রভুর উদ্দেশে তাহা আনিবার কথা তাহারা যিহূদা ও যিরূশালেমে ঘোষণা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরের দাস মোশি যে কর প্রান্তরে ইস্রায়েলের দেয় বলিয়া নিরূপণ করিয়াছিলেন, সদাপ্রভুর উদ্দেশে তাহা আনিবার কথা তাহারা যিহূদা ও যিরূশালেমে ঘোষণা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহূদা ও যিরূশালেমে একটা ঘোষণা দেওয়া হল যে, ঈশ্বরের দাস মোশি মরু-এলাকায় ইস্রায়েলীয়দের উপর যে কর্ বসিয়েছিলেন তা যেন লোকেরা সদাপ্রভুর কাছে নিয়ে আসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর এহুদা ও জেরুজালেমে একটা ঘোষণা দেওয়া হল যে, আল্লাহ্র গোলাম মূসা মরুভূমিতে বনি-ইসরাইলদের উপর যে খাজনা বসিয়েছিলেন তা যেন লোকেরা মাবুদের কাছে নিয়ে আসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা সমগ্র যিহুদীয়া ও জেরুশালেমে ঘোষণা করে দিলেন যেন প্রান্তরে থাকাকালে ঈশ্বরের সেবক মোশি প্রথম যে উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করেছিলেন, সেই উদ্দেশ্যেই সমস্ত প্রজা যেন অর্থ দান করে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর লেবীয়রা যিহূদা ও জেরুশালেমের লোকদের প্রভুর জন্য কর দেবার কথা ঘোষণা করেন| ঈশ্বরের জন্য ইস্রায়েলীয়রা যখন মরুভূমিতে দিন কাটাচ্ছিল তখন এইভাবে মোশি এই কর সংগ্রহ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বরের দাস মোশি যে কর মরুপ্রান্তে দিতে হবে বলে ঠিক করেছিল, সদাপ্রভুর কাছে নিয়ে আসার কথা তারা যিহূদা ও যিরূশালেমে ঘোষণা করল।