2 Chronicles 25:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অমৎসিয় পঁচিশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং জেরুশালেমে ঊনত্রিশ বছর কাল রাজত্ব করেন; তাঁর মায়ের নাম যিহোয়দ্দন, তিনি জেরুশালেম-নিবাসিনী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অমৎসিয় পঁচিশ বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি উনত্রিশ বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম যিহোয়দ্দন; তিনি জেরুশালেমে বসবাস করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অমৎসিয় পঁচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে ঊনত্রিশ বৎসর কাল রাজত্ব করেন; তাঁহার মাতার নাম যিহোয়দ্দন, তিনি যিরূশালেম-নিবাসিনী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অমৎসিয় পঁচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে ঊনত্রিশ বৎসর কাল রাজত্ব করেন; তাঁহার মাতার নাম যিহোয়দ্দন, তিনি যিরূশালেম-নিবাসিনী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অমৎসিয় পঁচিশ বছর বয়সে রাজা হয়েছিলেন এবং ঊনত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিহোয়দ্দন; তিনি ছিলেন যিরূশালেম শহরের মেয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অমৎসিয় পঁচিশ বছর বয়সে বাদশাহ্ হয়েছিলেন এবং ঊনত্রিশ বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিহোয়দ্দন; তিনি ছিলেন জেরুজালেম শহরের মেয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অমৎসিয় পঁচিশ বছর বয়সে রাজা হন এবং জেরুশালেমে ঊনত্রিশ বছর রাজত্ব করেন। তাঁর জননী যিহোয়াদিন ছিলেন জেরুশালেমের কন্যা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পঁচিশ বছর বয়সে যিহূদার রাজা হয়ে অমৎসিয় মোট 29 বছর জেরুশালেমে রাজত্ব করেছিলেন| তাঁর মাতা যিহোয়দ্দনও ছিলেন জেরুশালেম থেকেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অমৎসিয় পঁচিশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন এবং ঊনত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম ছিল যিহোয়দ্দন, তিনি ছিলেন যিরূশালেমের মেয়ে।