2 Chronicles 25:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি এই কথা বললে বাদশাহ্ তাঁকে বললেন, আমরা কি তোমাকে রাজমন্ত্রী পদে নিযুক্ত করেছি? ক্ষান্ত হও, কেন মার খাবে? তখন সেই নবী ক্ষান্ত হলেন, তবু বললেন, আমি জানি আল্লাহ্ আপনাকে বিনষ্ট করার সঙ্কল্প করেছেন, কেননা আপনি এই কাজ করেছেন, আর আমার পরামর্শে কান দেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদীর কথা শেষ হওয়ার আগেই রাজা তাঁকে বলে ফেলেছিলেন, “রাজার পরামর্শদাতারূপে আমরা কি তোমাকে নিযুক্ত করেছি? থামো! কেন মার খাবে?” অতএব সেই ভাববাদী থেমেছিলেন কিন্তু বলেওছিলেন, “আমি জানি, যেহেতু আপনি এ কাজটি করেছেন এবং আমার পরামর্শে কান দেননি, তাই ঈশ্বর আপনাকে বধ করার বিষয়ে মনস্থির করেই ফেলেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি এই কথা কহিলে রাজা তাঁহাকে কহিলেন, আমরা কি তোমাকে রাজমন্ত্রিপদে নিযুক্ত করিয়াছি? ক্ষান্ত হও, কেন মার খাইবে? তখন সেই ভাববাদী ক্ষান্ত হইলেন, তথাপি কহিলেন, আমি জানি, ঈশ্বর আপনাকে বিনষ্ট করিবার সঙ্কল্প করিয়াছেন, কেননা আপনি এই কার্য্য করিয়াছেন, আর আমার পরামর্শে কাণ দেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি এই কথা কহিলে রাজা তাঁহাকে কহিলেন, আমরা কি তোমাকে রাজমন্ত্রীপদে নিযুক্ত করিয়াছি? ক্ষান্ত হও, কেন মার খাইবে? তখন সেই ভাববাদী ক্ষান্ত হইলেন, তথাপি কহিলেন, আমি জানি, ঈশ্বর আপনাকে বিনষ্ট করিবার সঙ্কল্প করিয়াছেন, কেননা আপনি এই কার্য করিয়াছেন, আর আমার পরামর্শে কান দেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবীর কথা শেষ না হতেই রাজা তাঁকে বললেন, “আমরা কি রাজার পরামর্শদাতা হিসাবে তোমাকে নিযুক্ত করেছি? তুমি থাম, নইলে তোমাকে মেরে ফেলা হবে।” এতে সেই নবী থামলেন, তবুও বললেন, “আমি জানি, আপনি এই কাজ করেছেন এবং আমার পরামর্শে কান দেন নি বলে ঈশ্বর আপনাকে ধ্বংস করাই ঠিক করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবীর কথা শেষ না হতেই বাদশাহ্ তাঁকে বললেন, “আমরা কি বাদশাহ্র পরামর্শদাতা হিসাবে তোমাকে নিযুক্ত করেছি? তুমি থাম, নইলে তোমাকে মেরে ফেলা হবে।” এতে সেই নবী থামলেন, তবুও বললেন, “আমি জানি, আপনি এই কাজ করেছেন এবং আমার পরামর্শে কান দেন নি বলে আল্লাহ্ আপনাকে ধ্বংস করাই ঠিক করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অমৎসিয় তাঁকে বাধা দিয়ে বললেন, কবে থেকে তোমায় রাজার পরামর্শদাতা নিযুক্ত করা হয়েছে? চুপ কর, নইলে তোমাকে হত্যা করব।নবী চুপ করলেন ঠিকই কিন্তু তার আগে বললেন, এবার বুঝেছি ঈশ্বর আপনাকে ধ্বংস করেত মনস্থ করেছেন, তাই আপনি এইসব কাজ করছেন এবং আমার পরামর্শ অবজ্ঞা করছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর উত্তরে অমৎসিয় উদ্ধতভাবে সেই ভাববাদীকে বললেন, “চুপ কর, নয়তো মারা পড়বে| আমরা কি তোমাকে রাজার পরামর্শদাতা নিয়োগ করেছি?” সেই ভাববাদী তখন বললেন, “প্রভু তাহলে সত্যি সত্যিই তোমার পাপাচরণের জন্য তোমাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন যেহেতু তুমি আমার উপদেশ নিলে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর এই কথার উত্তরে রাজা তাকে বললেন, “আমরা কি তোমাকে রাজার মন্ত্রীর পদে নিযুক্ত করেছি? তুমি থামবে নাকি মার খাবে?” তখন সেই ভাববাদী থামলেন, তবুও বললেন, “আমি জানি, ঈশ্বর আপনাকে ধ্বংস করার পরিকল্পনা করেছেন, কারণ আপনি এই কাজ করেছেন, আর আমার পরামর্শ শোনেন নি।”