2 Chronicles 25:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বলছো দেখ, আমি ইদোমকে আঘাত করেছি; এজন্য অহংকার করতে তোমার অন্তর গর্বিত হয়েছে; তুমি এখন ঘরে বসে থাক, অমঙ্গলের সঙ্গে বিরোধ করতে কেন প্রবৃত্ত হবে? এবং তুমি ও এহুদা, উভয়ে কেন ধ্বংস হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনি মনে মনে বলেছেন যে আপনি ইদোমকে পরাজিত করেছেন, আর এখন আপনি গর্বিতমনা ও অহংকারী হয়ে গিয়েছেন। তবে ঘরে বসে থাকুন! কেন মিছিমিছি নিজের ও সাথে সাথে যিহূদারও বিপদ ও পতন ডেকে আনতে চাইছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কহিতেছ, দেখ, আমি ইদোমকে আঘাত করিয়াছি; এই জন্য দর্প করিতে তোমার চিত্ত গর্ব্বিত হইয়াছে; তুমি এখন ঘরে বসিয়া থাক, অমঙ্গলের সহিত বিরোধ করিতে কেন প্রবৃত্ত হইবে? এবং তুমি ও যিহূদা, উভয়ে কেন পতিত হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কহিতেছ, দেখ, আমি ইদোমকে আঘাত করিয়াছি; এই জন্য দর্প করিতে তোমার চিত্ত গর্বিত হইয়াছে; তুমি এখন ঘরে বসিয়া থাক, অমঙ্গলের সহিত বিরোধ করিতে কেন প্রবৃত্ত হইবে? এবং তুমি ও যিহূদা, উভয়ে কেন পতিত হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘ইদোমকে হারিয়ে দিয়েছি,’ মনে মনে এই কথা ভেবে আপনি অহংকারে ফুলে উঠেছেন। এখন আপনি নিজের ঘরে থাকুন। কেন বিপদ ডেকে আনবেন এবং তার সংগে ডেকে আনবেন নিজের ও যিহূদার ধ্বংস?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘ইদোমকে হারিয়ে দিয়েছি,’ মনে মনে এই কথা ভেবে আপনি অহংকারে ফুলে উঠেছেন। এখন আপনি নিজের ঘরে থাকুন। কেন বিপদ ডেকে আনবেন এবং তার সংগে ডেকে আনবেন নিজের ও এহুদার ধ্বংস?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অমৎসিয়, তুমি ইদোম জয় করেছ, ঠিক কথা। তবে তাতে তোমার অহঙ্কার খুব বেড়ে গেছে।আমার পরামর্শ হল, তুমি বাড়িতেই থাক। কেন অযথা বিপদ ডেকে আনছ? এতে তোমার নিজেরও সর্বনাশ হবে, সেই সাথে তোমার প্রজাদেরও সর্বনাশ হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শোনো, তোমরা ইদোমকে হারিয়ে দিয়েছ তাই তোমরা গর্বিত ও অহঙ্কারী হয়েছ| বাড়ীতে বসে থাক, আমাদের প্ররোচিত করো না| যদি তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে চাও তোমরা তো বটেই, এমনকি যিহূদাও পরাজিত হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বলছ, ‘দেখ, আমি ইদোমকে আঘাত করেছি;’ মনে মনে এই কথা ভেবে আপনি গর্ব করছেন; এখন তুমি ঘরে বসে থাক, অমঙ্গলের সঙ্গে বিরোধ করতে কেন এগিয়ে যাবে এবং তুমি ও যিহূদা, উভয়ে কেন ধ্বংস হবে?”