2 Chronicles 25:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অমৎসিয় মাবুদের সাক্ষাতে যা ন্যায্য তা করতেন বটে, কিন্তু একাগ্রচিত্তে করতেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ভালো, অমৎসিয় তাই করলেন, তবে মনপ্রাণ ঢেলে দিয়ে তা করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অমৎসিয় সদাপ্রভুর সাক্ষাতে যাহা নায্য তাহা করিতেন বটে, কিন্তু একাগ্রচিত্তে করিতেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অমৎসিয় সদাপ্রভুর সাক্ষাতে যাহা ন্যায্য তাহা করিতেন বটে, কিন্তু একাগ্রচিত্তে করিতেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর চোখে যা ভাল অমৎসিয় তা-ই করতেন তবে সমস্ত মন দিয়ে করতেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের চোখে যা ভাল অমৎসিয় তা-ই করতেন তবে সমস্ত মন দিয়ে করতেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রীতিজনক কাজ করলেও তিনি একনিষ্ঠভাবে তা করতেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অমৎসিয় প্রভুর অভিপ্রায় অনুযায়ী সমস্ত কাজ করলেও তিনি সর্বান্তঃকরণে এইসব কাজ করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর চোখে যা ভাল অমৎসিয় তাই করতেন ঠিকই, তবে সমস্ত মন দিয়ে তা করতেন না।