2 Chronicles 25:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অমৎসিয় কথা শুনলেন না, কারণ লোকেরা ইদোমীয় দেবতাদের খোঁজ করেছিল বলে তারা যেন দুশমদের হাতে ধরা পরে, সেজন্য, আল্লাহ্‌ থেকে এই ঘটনা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অমৎসিয় অবশ্য সেকথা শুনতে চাননি, কারণ ঈশ্বর এমনভাবে কাজ করলেন, যেন তিনি তাদের যিহোয়াশের হাতে সঁপে দিতে পারেন, যেহেতু তারা ইদোমের দেবতাদের কাছে সাহায্য চেয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অমৎসিয় কথা শুনিলেন না, কারণ লোকেরা ইদোমীয় দেবগণের অন্বেষণ করিয়াছিল বলিয়া তাহারা যেন শত্রুহস্তগত হয়, তজ্জন্য ঈশ্বর হইতে এই ঘটনা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অমৎসিয় কথা শুনিলেন না, কারণ লোকেরা ইদোমীয় দেবগণের অন্বেষণ করিয়াছিল বলিয়া তাহারা যেন শত্রু হস্তগত হয়, তজ্জন্য ঈশ্বর হইতে এই ঘটনা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু অমৎসিয় সেই কথায় কান দিলেন না। এটা ঈশ্বর থেকে হল, কারণ লোকেরা ইদোমের দেব-দেবতাদের সাহায্য চেয়েছিল বলে ঈশ্বর যিহোয়াশের হাতে তাদের তুলে দিতে চেয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু অমৎসিয় সেই কথায় কান দিলেন না। এটা আল্লাহ্‌ থেকে হল, কারণ লোকেরা ইদোমের দেব-দেবীদের সাহায্য চেয়েছিল বলে আল্লাহ্‌ যিহোয়াশের হাতে তাদের তুলে দিতে চেয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু অমৎসিয় তাঁর কথা গ্রাহ্য করলেন না। অমৎসিয়ের পরাজয়ই ঈশ্বর চেয়েছিলেন কারণ তিনি ইদোমীদের উপাস্য দেব প্রতিমার পূজা করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অমৎসিয় একথায় কান দিতে চাইলেন না| আসলে এ ঘটনা প্রভুর অভিপ্রায় অনুসারেই ঘটেছিল| ইস্রায়েলীয়দের হাতে যিহূদাকে পরাজিত করার পরিকল্পনা স্বয়ং প্রভুই করেছিলেন কারণ তারা ইদোমীয়দের মূর্ত্তি পূজো করবার অপরাধ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অমৎসিয় সেই কথা শুনলেন না, কারণ লোকেরা ইদোমের দেবতাদের খোঁজ করেছিল বলে তারা যেন শত্রুদের হাতে ধরা পড়ে, তাই এটা ঈশ্বর থেকে হল।