2 Chronicles 25:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইসরাইলের বাদশাহ্‌ যোয়াশ যুদ্ধযাত্রা করলেন এবং এহুদার অধিকারস্থ বৈৎ-শেমশে এহুদার বাদশাহ্‌ অমৎসিয় সম্মুখাসম্মুখি হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ইস্রায়েলের রাজা যিহোয়াশ তাদের আক্রমণ করলেন। যিহূদা দেশের বেত-শেমশে তিনি ও যিহূদার রাজা অমৎসিয় পরস্পরের মুখোমুখি হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল-রাজ যোয়াশ যুদ্ধযাত্রা করিলেন, এবং যিহূদার অধিকারস্থ বৈৎ-শেমশে তিনি ও যিহূদার অমৎসিয় রাজা পরস্পর মুখ দেখাদেখি করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল-রাজ যোয়াশ যুদ্ধযাত্রা করিলেন, এবং যিহূদার অধিকারস্থ বৈৎ-শেমশে তিনি ও যিহূদার অমৎসিয় রাজা পরসপর মুখ দেখাদেখি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য ইস্রায়েলের রাজা যিহোয়াশ তাদের আক্রমণ করলেন। তিনি এবং যিহূদার রাজা অমৎসিয় যিহূদার বৈৎ-শেমশে একে অন্যের মুখোমুখি হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য ইসরাইলের বাদশাহ্‌ যিহোয়াশ তাদের আক্রমণ করলেন। তিনি এবং এহুদার বাদশাহ্‌ অমৎসিয় এহুদার বৈৎ-শেমশে একে অন্যের মুখোমুখি হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলরাজ যিহোয়াশ যিহুদীয়ার রাজা অমৎসিয়ের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। যিহুদীয়ার বেথ-শেমেশে দুই দলের সংঘর্ষ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের রাজা যিহোয়াস যিহূদায় বৈৎ‌-শেমশেতে রাজা অমৎসিয়র মুখোমুখি হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েলের রাজা যোয়াশ যুদ্ধে গেলেন এবং যিহূদার দখলে থাকা বৈৎ-শেমশে তিনি ও যিহূদার রাজা অমৎসিয় একে অন্যের মুখোমুখি হলেন।