2 Chronicles 25:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অমৎসিয়ের অবশিষ্ট কাজের বৃত্তান্ত দেখ, প্রথম থেকে শেষ পর্যন্ত এহুদা ও ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে কি লেখা নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শুরু থেকে শেষ পর্যন্ত অমৎসিয়ের রাজত্বকালের সব ঘটনা কি যিহূদা ও ইস্রায়েলের রাজাদের পুস্তকে লেখা নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অমৎসিয়ের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত আদ্যোপান্ত, দেখ, যিহূদার ও ইস্রায়েলের রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অমৎসিয়ের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত আদ্যোপান্ত, দেখ, যিহূদার ও ইস্রায়েলের রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অমৎসিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত “যিহূদা ও ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অমৎসিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত “এহুদা ও ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা অমৎসিয় তাঁর রাজত্বের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু কাজ করেছিলেন, তার সমস্ত বিবরণ যিহুদীয়া ও ইসরায়েলের রাজবংশের ইতিহাসে লেখা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অমৎসিয় তাঁর রাজত্বের প্রথম থেকে শেষাবধি আর যা কিছু করেছিলেন সেসবই যিহূদা ও ইস্রায়েলের রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অমৎসিয়ের বাকি কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত “যিহূদা ও ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে কি লেখা নেই?