2 Chronicles 25:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঘোড়ার পিঠে করে তাঁকে এনে এহুদার নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁকে দাফন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর মৃতদেহ ঘোড়ার পিঠে চাপিয়ে ফিরিয়ে আনা হল এবং যিহূদা-নগরে তাঁর পূর্বপুরুষদের সাথেই তাঁকে কবর দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অশ্বপৃষ্ঠে করিয়া তাঁহাকে আনিয়া যিহূদার নগরে তাঁহার পিতৃলোকদের সহিত তাঁহার কবর দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অশ্বপৃষ্ঠে করিয়া তাঁহাকে আনিয়া যিহূদার নগরে তাঁহার পিতৃলোকদের সহিত তাঁহার কবর দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর মৃতদেহ ঘোড়ার পিঠে করে এনে যিহূদার শহরে তাঁর পূর্বপুরুষদের সংগে কবর দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর লাশ ঘোড়ার পিঠে করে এনে এহুদার শহরে তাঁর পূর্বপুরুষদের সংগে দাফন করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর মৃতদেহ ঘোড়ার পিঠে চড়িয়ে জেরুশালেমে আনা হয়। তারপর দাউদ নগরে রাজপরিবারের সমাধিভূমিতে তাঁকে সমাহিত করা হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা ঘোড়ার পিঠে করে তাঁর মৃতদেহ নিয়ে এলো এবং তাঁর পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঘোড়ার পিঠে করে তাঁকে এনে যিহূদার নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁর কবর দিল।