2 Chronicles 25:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রাজ্য তাঁর হাতে স্থিত হলে তাঁর যে গোলামেরা তাঁর পিতা বাদশাহ্‌কে হত্যা করেছিল, তাদেরকে তিনি হত্যা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজপাট তাঁর হাতের মুঠোয় আসার পর তিনি সেই কর্মকর্তাদের প্রাণদণ্ডে দণ্ডিত করে বধ করলেন, যারা তাঁর বাবা, অর্থাৎ রাজাকে হত্যা করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজ্য তাঁহার হস্তে স্থির হইলে তাঁহার যে দাসেরা তাঁহার পিতা রাজাকে বধ করিয়াছিল, তাহাদিগকে তিনি বধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজ্য তাঁহার হস্তে স্থির হইলে তাঁহার যে দাসেরা তাঁহার পিতা রাজাকে বধ করিয়াছিল, তাহাদিগকে তিনি বধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজ্যটা শক্তভাবে তাঁর অধীনে আনবার পর যে কর্মচারীরা রাজাকে, অর্থাৎ তাঁর বাবাকে মেরে ফেলেছিল তাদের তিনি মেরে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাজ্যটা শক্তভাবে তাঁর অধীনে আনবার পর যে কর্মচারীরা বাদশাহ্‌কে, অর্থাৎ তাঁর বাবাকে হত্যা করেছিল তাদের তিনি হত্যা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজশক্তি হাতের মুঠোর মধ্যে পাকাপাকি ভাবে পাওয়ার সঙ্গে সঙ্গে অমৎসিয় তাঁর পিতা রাজা যোয়াশের হত্যাকারী রাজকর্মচারীদের হত্যা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশেষে তিনি রাজা হিসেবে নিজের শাসন প্রতিষ্ঠিত করলেন এবং যে সমস্ত রাজকর্মচারীরা তাঁর পিতাকে খুন করেছিল তাদের হত্যা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজ্যটি শক্তভাবে তাঁর অধীনে আনবার পর যে দাসেরা রাজাকে, অর্থাৎ তাঁর বাবাকে মেরে ফেলেছিল তাদের তিনি হত্যা করলেন।