2 Chronicles 25:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অমৎসিয় এহুদাকে একত্র করে, সমস্ত এহুদা ও সমস্ত বিন্‌ইয়ামীন-বংশীয় পিতৃকুল অনুসারে সহস্রপতি ও শতপতিদের অধীনে লোকদের দাঁড় করালেন এবং বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক লোকদেরকে গণনা করে দেখলেন, যুদ্ধে গমনযোগ্য তিন লক্ষ মনোনীত লোক, তারা বর্শা ও ঢাল ধরতে সক্ষম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অমৎসিয় যিহূদার প্রজাদের এক স্থানে সমবেত হওয়ার জন্য ডেকেছিলেন এবং যিহূদা ও বিন্যামীনের সব প্রজাকে, তাদের বংশানুসারে সহস্র-সেনাপতিদের ও শত-সেনাপতিদের অধীনে নিযুক্ত করে দিলেন। পরে তিনি কুড়ি বছর ও তার বেশি বয়সের বেশ কিছু লোক একত্রিত করলেন এবং দেখা গেল যে সামরিক পরিষেবা দেওয়ার উপযোগী, তথা বর্শা ও ঢাল ব্যবহার করতে সক্ষম 3,00,000 লোক আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অমৎসিয় যিহূদাকে একত্র করিয়া, সমস্ত যিহূদা ও সমস্ত বিন্যামীন-সম্বন্ধীয় পিতৃকুলানুসারে সহস্রপতি ও শতপতিগণের অধীনে লোকদিগকে দাঁড় করাইলেন, এবং বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকদিগকে গণনা করিয়া দেখিলেন, যুদ্ধে গমনযোগ্য তিন লক্ষ মনোনীত লোক, তাহারা বড়শা ও ঢাল ধরিতে সক্ষম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অমৎসিয় যিহূদাকে একত্র করিয়া, সমস্ত যিহূদা ও সমস্ত বিন্যামীন-বংশীয় পিতৃকুলানুসারে সহস্রপতি ও শতপতিগণের অধীনে লোকদিগকে দাঁড় করাইলেন, এবং বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকদিগকে গণনা করিয়া দেখিলেন, যুদ্ধে গমনযোগ্য তিন লক্ষ মনোনীত লোক, তাহারা বর্শা ও ঢাল ধরিতে সক্ষম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অমৎসিয় যিহূদার সমস্ত লোককে ডেকে একত্র করে বংশ অনুসারে সমস্ত যিহূদা ও বিন্যামীনের লোকদের মধ্য থেকে হাজার সৈন্যের সেনাপতিদের ও শত সৈন্যের সেনাপতিদের অধীনে রাখলেন। তিনি বিশ বছর কিম্বা তারও বেশী বয়সের লোকদের গণনা করে দেখলেন যে, যুদ্ধে যাবার জন্য তিন লক্ষ উপযুক্ত লোক রয়েছে যারা বর্শা ও ঢাল ব্যবহার করতে জানে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অমৎসিয় এহুদার সমস্ত লোককে ডেকে একত্র করে বংশ অনুসারে সমস্ত এহুদা ও বিন্‌ইয়ামীনের লোকদের মধ্য থেকে হাজার সৈন্যের সেনাপতিদের ও শত সৈন্যের সেনাপতিদের অধীনে রাখলেন। তিনি বিশ বছর কিংবা তারও বেশী বয়সের লোকদের গণনা করে দেখলেন যে, যুদ্ধে যাবার জন্য তিন লক্ষ উপযুক্ত লোক রয়েছে যারা বর্শা ও ঢাল ব্যবহার করতে জানে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা অমৎসিয় যিহুদীয়া ও বিন্যামীন গোষ্ঠীর সমস্ত লোককে একত্র করে তাদের পিতৃকুল অনুসারে দুটি ভাগে বিভক্ত করে দলবদ্ধ করলেন। তারপর তাদের একটি ভাগের লোকদের এক একজন সেনাপতির অধীনে একশো জন লোকের এক একটি দল এবং অপর ভাগের লোকদের এক একজন সেনাপতির অধীনে এক সহস্র লোকের এক একটি দল দিয়ে সৈন্যদল সাজালেন। এই সৈন্যদলে ছিল কুড়ি বছর ও তার ঊর্ধ্ববয়স্ক তিন লক্ষ লোক। এরা ছিল কৌশলী যোদ্ধা, বর্শা ও ঢাল ব্যবহারে নিপুণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অমৎসিয় যিহূদা এবং বিন্যামীনের সমস্ত ব্যক্তিদের একত্রিত করলেন এবং তাদের পরিবার অনুযায়ী পৃথক করেছিলেন| তিনি তাদের সৈন্যাধ্যক্ষ ও অধিনায়কদের কর্ত্তৃত্বের অধীনে রেখেছিলেন| 20 বছর বা তার বেশী বয়স্ক লোকদের সৈনিক হিসেবে নিয়োগ করা হয়েছিল| এভাবে সব মিলিয়ে ঢাল ও বল্লমধারী মোট 300,000 যোদ্ধা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অমৎসিয় যিহূদাকে জড়ো করে সমস্ত, যিহূদা ও সমস্ত বিন্যামীনের পূর্বপুরুষদের বংশ অনুসারে সহস্রপতি ও শতপতিদের অধীনে লোকদের দাঁড় করালেন এবং কুড়ি বছর ও তার থেকে বেশী বয়সের লোকদের গণনা করে দেখলেন, যুদ্ধে যাবার জন্য তিন লক্ষ উপযুক্ত লোক রয়েছে, যারা বর্শা ও ঢাল ব্যবহার করতে সক্ষম।