2 Chronicles 25:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি এক শত তালন্ত রূপা বেতন দিয়ে ইসরাইল থেকে এক লক্ষ বলবান বীর নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তিনি একশো তালন্ত রুপো দিয়ে ইস্রায়েল থেকে 1,00,000 যোদ্ধা ভাড়া করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি এক শত তালন্ত রৌপ্য বেতন দিয়া ইস্রায়েল হইতে এক লক্ষ বলবান বীর লইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি একশত তালন্ত রৌপ্য বেতন দিয়া ইস্রায়েল হইতে এক লক্ষ বলবান বীর লইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তিন হাজার ন’শো কেজি রূপা দিয়ে ইস্রায়েল থেকে এক লক্ষ যোদ্ধা ভাড়া করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তিন হাজার ন’শো কেজি রূপা দিয়ে ইসরাইল থেকে এক লক্ষ যোদ্ধা ভাড়া করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অধিকন্তু তিনি ইসরায়েল দেশ থেকে একশো তালন্ত রূপো দিয়ে এক লক্ষ সৈন্য ভাড়া করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও অমৎসিয় ইস্রায়েলের থেকে 3/3-4 টন রূপোর বিনিময়ে 100,000 সৈন্য ধার করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি একশো তালন্ত রূপা মজুরী দিয়ে ইস্রায়েল থেকে এক লক্ষ বলবান বীর নিলেন।