2 Chronicles 25:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আল্লাহ্র এক লোক তাঁর কাছে এসে বললেন, হে রাজন, ইসরাইলের সৈন্য আপনার সঙ্গে না যাক; কারণ ইসরাইলের সঙ্গে অর্থাৎ সমস্ত আফরাহীম সন্তানের সঙ্গে মাবুদ থাকেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ঈশ্বরের একজন লোক তাঁর কাছে এসে বললেন, “হে মহারাজ, ইস্রায়েল থেকে আসা এই সৈন্যদল যেন আপনাদের সাথে যুদ্ধযাত্রা না করে, কারণ ইস্রায়েলের সাথে—ইফ্রয়িমের কোনও লোকের সাথেই সদাপ্রভু থাকেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ঈশ্বরের এক জন লোক তাঁহার নিকটে আসিয়া কহিলেন, হে রাজন্, ইস্রায়েলের সৈন্য আপনার সঙ্গে না যাউক; কারণ ইস্রায়েলের সঙ্গে, অর্থাৎ সমস্ত ইফ্রয়িম-সন্তানের সঙ্গে সদাপ্রভু থাকেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ঈশ্বরের একজন লোক তাঁহার নিকটে আসিয়া কহিলেন, হে রাজন, ইস্রায়েলের সৈন্য আপনার সঙ্গে না যাউক; কারণ ইস্রায়েলের সঙ্গে অর্থাৎ সমস্ত ইফ্রয়িম-সন্তানের সঙ্গে সদাপ্রভু থাকেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ঈশ্বরের একজন লোক এসে তাঁকে বললেন, “হে মহারাজ, ইস্রায়েলের এই সৈন্যদল আপনার সংগে যেন না যায়, কারণ সদাপ্রভু ইস্রায়েলের সংগে, অর্থাৎ ইফ্রয়িমের কারও সংগে নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আল্লাহ্র একজন বান্দা এসে তাঁকে বললেন, “হে মহারাজ, ইসরাইলের এই সৈন্যদল আপনার সংগে যেন না যায়, কারণ মাবুদ ইসরাইলের সংগে, অর্থাৎ আফরাহীমের কারও সংগে নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু একজন প্রবক্তা নবী রাজার কাছে গিয়ে বললেন, এই ইসরায়েলী সৈন্যদের নেবেন না। প্রভু পরমেশ্বর উত্তর রাজ্যের এই লোকদের সহায় নন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এসময়ে একজন ভাববাদী এসে অমৎসিয়কে বললেন, “মহারাজ, ইস্রায়েলের সেনাবাহিনীকে আপনার সঙ্গে যেতে দেবেন না| কারণ বর্তমানে প্রভু ইস্রায়েলের লোকদের সঙ্গে নেই, ইফ্রয়িম গোষ্ঠীর সঙ্গেও নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ঈশ্বরের একজন লোক এসে তাঁকে বললেন, “হে রাজা, ইস্রায়েলের সৈন্যদল তোমার সঙ্গে যেন না যায়; কারণ ইস্রায়েলের সঙ্গে, অর্থাৎ সমস্ত ইফ্রয়িম সন্তানদের সঙ্গে সদাপ্রভু থাকেন না।