2 Chronicles 25:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমিই গিয়ে কাজ কর, যুদ্ধের জন বলবান হও; নতুবা আল্লাহ্‌ দুশমনের সম্মুখে তোমাকে বিনষ্ট করবেন, যেহেতু সাহায্য ও নিপাত করতে আল্লাহ্‌র ক্ষমতা আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনারা যদিও নির্ভয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করবেন, ঈশ্বর কিন্তু শত্রুদের সামনে আপনাদের পরাজিত করবেন, কারণ সাহায্য করার বা পরাজিত করার ক্ষমতা ঈশ্বর রাখেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমিই গিয়া কার্য্য কর, যুদ্ধার্থে বলবান হও; ঈশ্বর শত্রুর সম্মুখে তোমাকে নিপাত করিবেন, যেহেতু যাহায্য করিতে ও নিপাত করিতে ঈশ্বরের ক্ষমতা আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনি গিয়া কার্য করুন, যুদ্ধার্থে বলবান হউন; নতুবা ঈশ্বর শত্রুর সম্মুখে আপনাকে নিপাত করিবেন, যেহেতু সাহায্য করিতে ও নিপাত করিতে ঈশ্বরের ক্ষমতা আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি আপনি তাদের নিয়ে যান তবে সাহসের সংগে যুদ্ধ করলেও শত্রুর কাছে ঈশ্বর আপনাকে পরাজিত করবেন, কারণ সাহায্য করবার অথবা পরাজিত করবার ক্ষমতা ঈশ্বরের আছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি আপনি তাদের নিয়ে যান তবে সাহসের সংগে যুদ্ধ করলেও শত্রুর কাছে আল্লাহ্‌ আপনাকে পরাজিত করবেন, কারণ সাহায্য করবার অথবা পরাজিত করবার ক্ষমতা আল্লাহ্‌র আছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি ভাবতে পারেন, এই সৈন্যরা যুদ্ধে আপনার ক্ষমতা বৃদ্ধি করবে কিন্তু আপনাকে বিজয়ী করার কিম্বা পরাজিত করার ক্ষমতা একমাত্র ঈশ্বরেরই আছে। তিনিই আপনাকে শত্রুহস্তে পরাজিত করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তোমরা যুদ্ধে যাও তোমরা অবশ্যই একটি কঠিন যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত রেখো| ঈশ্বর হয়তো তোমাদের বাধা দেবেন কারণ ঈশ্বরের ক্ষমতা আছে তোমাকে সাহায্য করতে অথবা তোমাকে বাধা দিতে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি গিয়ে যুদ্ধ কর এবং যুদ্ধে জয়ী হও; শত্রুর কাছে ঈশ্বর তোমাকে পরাজিত করবেন, কারণ সাহায্য করবার অথবা পরাজিত করবার ক্ষমতা ঈশ্বরের আছে।”