2 Chronicles 25:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে অমৎসিয় আল্লাহ্‌র লোককে বললেন, ভাল, কিন্তু সেই ইসরায়েল সৈন্যদলকে যে এক শত তালন্ত রূপা দিয়েছি, তার জন্য কি করা যায়? আল্লাহ্‌র লোক বললেন, মাবুদ আপনাকে এর চেয়ে আরও প্রচুর দিতে পারেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অমৎসিয় ঈশ্বরের সেই লোককে জিজ্ঞাসা করলেন, “তবে যে একশো তালন্ত আমি এই ইস্রায়েলী সৈন্যদলকে দিয়েছি, তার কী হবে?” ঈশ্বরের লোক উত্তর দিলেন, “সদাপ্রভু আপনাকে এর চেয়েও অনেক বেশি দিতে পারেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে অমৎসিয় ঈশ্বরের লোককে কহিলেন, ভাল, কিন্তু সেই ইস্রায়েলীয় সৈন্যদলকে যে এক শত তালন্ত রৌপ্য দিয়াছি, তাহার জন্য কি করা যায়? ঈশ্বরের লোক কহিলেন, সদাপ্রভু আপনাকে ইহা অপেক্ষা আরও প্রচুর দিতে পারেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে অমৎসিয় ঈশ্বরের লোককে কহিলেন, ভাল, কিন্তু সেই ইস্রায়েলীয় সৈন্যদলকে যে একশত তালন্ত রৌপ্য দিয়াছি, তাহার জন্য কি করা যায়? ঈশ্বরের লোক কহিলেন, সদাপ্রভু আপনাকে ইহা অপেক্ষা আরও প্রচুর দিতে পারেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অমৎসিয় ঈশ্বরের লোককে বললেন, “এই ইস্রায়েলীয় সৈন্যদের জন্য আমি যে তিন হাজার ন’শো কেজি রূপা দিয়েছি তার কি হবে?” উত্তরে ঈশ্বরের লোক বললেন, “ঈশ্বর আপনাকে তাঁর চেয়েও বেশী দিতে পারেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন অমৎসিয় আল্লাহ্‌র বান্দাকে বললেন, “এই ইসরাইলীয় সৈন্যদের জন্য আমি যে তিন হাজার ন’শো কেজি রূপা দিয়েছি তার কি হবে?” জবাবে আল্লাহ্‌র বান্দা বললেন, “আল্লাহ্‌ আপনাকে তাঁর চেয়েও বেশী দিতে পারেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অমৎসিয় নবীকে জিজ্ঞাসা করলেন, তাহলে আমি যে সমস্ত রূপো ওদের দিলাম, তার কি হবে? নবী বললেন, প্রভু পরমেশ্বর আপনাকে তার চেয়ে বেশি দিতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অমৎসিয় তাকে বললেন, “কিন্তু আমি এর মধ্যে ইস্রায়েলীয়দের যে অর্থ দিয়েছি তার কি হবে?” ঈশ্বরের লোক উত্তর দিলেন, “প্রভুর ভাণ্ডার অফুরন্ত| তিনি চাইলে আপনাকে এর থেকেও বেশি দিতে পারেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অমৎসিয় ঈশ্বরের লোককে বললেন, “ভাল, কিন্তু সেই ইস্রায়েলীয় সৈন্যদলকে যে একশো তালন্ত রূপা দিয়েছি, তার জন্য কি করা যায়?” ঈশ্বরের লোক বললেন, “সদাপ্রভু তোমাকে এর থেকে আরও অনেক বেশী দিতে পারেন।”