2 Chronicles 26:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার সমস্ত লোক ষোল বছর বয়স্ক উষিয়কে নিয়ে তার পিতা অমৎসিয়ের পদে বাদশাহ্ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিহূদার সব লোকজন সেই উষিয়কে এনে রাজারূপে তাঁকে তাঁর বাবা অমৎসিয়ের স্থলাভিষিক্ত করল, যাঁর বয়স তখন ষোলো বছর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদার সমস্ত লোক ষোড়শ বৎসর বয়স্ক উষিয়কে লইয়া তাঁহার পিতা অমৎসিয়ের পদে রাজা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদার সমস্ত লোক ষোড়শ বৎসর বয়স্ক উষিয়কে লইয়া তাঁহার পিতা অমৎসিয়ের পদে রাজা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহূদার সমস্ত লোক উষিয়কে তাঁর বাবা অমৎসিয়ের জায়গায় রাজা করল। তখন তাঁর বয়স ছিল ষোল বছর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর এহুদার সমস্ত লোক উষিয়কে তাঁর বাবা অমৎসিয়ের জায়গায় বাদশাহ্ করল। তখন তাঁর বয়স ছিল ষোল বছর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার প্রজাবৃন্দ রাজা অমৎসিয়ের ষোল বৎসর বয়স্ক পুত্র উৎসিয়কে তাঁর পিতার উত্তরাধিকারীরূপে সিংহাসনে বসালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যিহূদার লোকরা অমৎসিয়র জায়গায় কিশোর উষিয়কে নতুন রাজা হিসেবে নিযুক্ত করলো| উষিয় মাত্র 16 বছর বয়সে রাজা হয়ে 52 বছর জেরুশালেমে শাসন করেছিলেন| তাঁর পিতার মৃত্যুর পর তিনি এলত্ শহরটি নতুন করে বানিয়ে যিহূদাকে ফেরৎ দিয়েছিলেন| উষিয়র মা যিখলিয়া ছিলেন জেরুশালেমের বাসিন্দা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহূদার সমস্ত লোক ষোল বছরের উষিয়কে নিয়ে তাঁর বাবা অমৎসিয়ের জায়গায় রাজা করল।