2 Chronicles 26:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া তিনি মরুভূমিতে কতকগুলো উচ্চগৃহ নির্মাণ করলেন ও অনেক কূপ খনন করলেন, কেননা তাঁর যথেষ্ট পশুধন ছিল, নিম্নদেশে ও সমভূমিতেও তা-ই করলেন; এবং পর্বতে ও উর্বর ক্ষেতগুলোতে তাঁর কৃষকরা ও আঙ্গুর কৃষকরা ছিল; কারণ তিনি কৃষিকর্ম ভালবাসতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরুপ্রান্তরেও তিনি কয়েকটি মিনার তৈরি করলেন ও বেশ কয়েকটি কুয়ো খুঁড়েছিলেন, কারণ পাহাড়ের পাদদেশে ও সমভূমিতে তাঁর বেশ কিছু পশুপাল ছিল। পাহাড়ে ও উর্বর জমিতে অবস্থিত তাঁর ক্ষেতখামারে ও দ্রাক্ষাকুঞ্জে তিনি লোকজনকে কাজে লাগালেন, কারণ মাটির প্রতি তাঁর অগাধ ভালোবাসা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি প্রান্তরে কতকগুলি উচ্চ গৃহ নির্ম্মাণ করিলেন ও অনেক কূপ খুদিলেন, কেননা তাঁহার যথেষ্ট পশু-ধন ছিল, নিম্নদেশে ও সমভূমিতেও তাহাই করিলেন; এবং পর্ব্বতে ও উর্ব্বর ক্ষেত্র-সমূহে তাঁহার কৃষকগণ ও দ্রাক্ষাকৃষকগণ ছিল; কারণ তিনি কৃষিকর্ম্ম ভালবাসিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি প্রান্তরে কতকগুলি উচ্চ গৃহ নির্মাণ করিলেন ও অনেক কূপ খনন করিলেন, কেননা তাঁহার যথেষ্ট পশুধন ছিল, নিম্নদেশে ও সমভূমিতেও তাহাই করিলেন; এবং পর্বতে ও উর্বর ক্ষেত্রসমূহে তাঁহার কৃষকগণ ও দ্রাক্ষাকৃষকগণ ছিল; কারণ তিনি কৃষিকর্ম ভালবাসিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নীচু পাহাড়ী এলাকায় এবং সমভূমিতে তাঁর অনেক পশুপাল ছিল; সেইজন্য তিনি মরু-এলাকায় উঁচু উঁচু পাহারা-ঘর তৈরী করলেন এবং অনেক কূয়া খুঁড়লেন। তাঁর লোকেরা উর্বর জমিতে চাষ করত এবং পাহাড়ে আংগুর ক্ষেত করত, কারণ তিনি কৃষিকাজ ভালবাসতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নীচু পাহাড়ী এলাকায় এবং সমভূমিতে তাঁর অনেক পশুপাল ছিল; সেইজন্য তিনি মরুভূমিতে উঁচু উঁচু পাহারা-ঘর তৈরী করলেন এবং অনেক কূয়া খুঁড়লেন। তাঁর লোকেরা উর্বর জমিতে চাষ করত এবং পাহাড়ে আংগুর ক্ষেত করত, কারণ তিনি কৃষিকাজ ভালবাসতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এছাড়াও তিনি প্রান্তরে অনেক সুরক্ষিত মিনার নির্মাণ করেছিলেন এবং অনেক কূপ খনন করেছিলেন কারণ পশ্চিমের পাহাড়তলীতে ও সমতলভূমিতে তাঁর বিরাট পশুপাল ছিল।তিনি কৃষিকাজ ভালবাসতেন বলে প্রজাদের দিয়ে পার্বত্য অঞ্চলে দ্রাক্ষাক্ষেত্রে তৈরী করিয়েছিলেন এবং উর্বরা ভূমিতে চাষ-আবাদ করিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উষিয় জনহীন স্থানে কয়েকটি গম্বুজ বানিয়েছিলেন, কারণ পার্বত্য অঞ্চলে ও সমভূমিতে তাঁর বিস্তর গবাদি পশু ছিল| তিনি পাহাড়তলী এবং উপত্যকাবর্তী সমভূমিতে কৃষকও রেখেছিলেন ও কারমেলে দ্রাক্ষাক্ষেত দেখাশোনার লোক রেখেছিলেন যেহেতু তিনি কৃষিকাজ ভালবাসতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি মরুপ্রান্তে উঁচু ঘর তৈরী করলেন ও অনেক কূপ খুঁড়লেন, কারণ তাঁর অনেক পশুপাল ছিল, উপত্যকা ও সমভূমিতেও তাই করলেন এবং পর্বতে ও উর্বর ক্ষেতে তাঁর চাষীরা ও আঙ্গুর ক্ষেতের চাষীরা ছিল; কারণ তিনি কৃষিকাজ ভালবাসতেন।