2 Chronicles 26:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে অসরিয় ইমাম ও তাঁর সঙ্গে মাবুদের আশি জন সাহসী ইমাম তাঁর পিছনে প্রবেশ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক অসরিয় ও সদাপ্রভুর আরও আশি জন সাহসী যাজক তাঁকে অনুসরণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে অসরিয় যাজক ও তাঁহার সহিত সদাপ্রভুর আশী জন বীর্য্যবান্‌ যাজক তাঁহার পশ্চাতে প্রবেশ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে অসরিয় যাজক ও তাঁহার সহিত সদাপ্রভুর আশি জন বীর্যবান যাজক তাঁহার পশ্চাতে প্রবেশ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে মহাপুরোহিত অসরিয় এবং সদাপ্রভুর আশিজন সাহসী পুরোহিত রাজার পিছনে পিছনে ভিতরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে মহা-ইমাম অসরিয় এবং মাবুদের আশিজন সাহসী ইমাম বাদশাহ্‌র পিছনে পিছনে ভিতরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত অসরিয় আশীজন বলবান ও সাহসী পুরোহিতকে নিয়ে রাজাকে বাধা দেবার জন্য তাঁকে অনুসরণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক অসরিয় ও প্রভুর সেবায় নিযুক্ত আরো 80 জন সাহসী যাজকও উষিয়কে অনুসরণ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে অসরিয় যাজক ও তাঁর সঙ্গে সদাপ্রভুর আশিজন সাহসী যাজক পিছু পিছু ভিতরে গেলেন।