2 Chronicles 26:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন উষিয় ক্রুদ্ধ হলেন, আর ধূপ জ্বালাবার জন্য তাঁর হাতে একটি ধূনাচি ছিল; কিন্তু তিনি ইমামদের প্রতি কোপাবিষ্ট থাকতেই মাবুদের গৃহে ইমামদের সাক্ষাতে ধূপগাহের সমীপে তাঁর কপালে কুষ্ঠরোগ উদয় হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উষিয় রেগে গেলেন, তখন হাতে একটি ধুনুচি নিয়ে তিনি ধূপ পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সদাপ্রভুর মন্দিরের মধ্যে, ধূপবেদির সামনে যাজকদের উপস্থিতিতে তিনি যখন তাদের প্রতি ক্রোধ প্রকাশ করছিলেন, তখনই তাঁর কপালে কুষ্ঠরোগ দেখা দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন উষিয় কোপান্বিত হইলেন, আর ধূপ জ্বালাইবার জন্য তাঁহার হস্তে এক ধূনাচি ছিল; কিন্তু তিনি যাজকদের প্রতি কোপাবিষ্ট থাকিতেই সদাপ্রভুর গৃহে যাজকদের সাক্ষাতে ধূপবেদির সমীপে তাঁহার কপালে কুষ্ঠরোগ উদয় হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন উষিয় কোপান্বিত হইলেন, আর ধূপ জ্বালাইবার জন্য তাঁহার হস্তে এক ধূনাচি ছিল; কিন্তু তিনি যাজকদের প্রতি কোপাবিষ্ট থাকিতেই সদাপ্রভুর গৃহে যাজকদের সাক্ষাতে ধূপবেদির সমীপে তাঁহার কপালে কুষ্ঠরোগ উদয় হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন উষিয় রেগে আগুন হয়ে গেলেন; তাঁর হাতে ধূপ জ্বালাবার জন্য একটা ধূপদানি ছিল। সদাপ্রভুর ঘরে ধূপ-বেদীর সামনে পুরোহিতদের উপর যখন তিনি রাগ করছিলেন তখন তাঁর কপালে একটা খারাপ চর্মরোগ দেখা দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন উষিয় রেগে আগুন হয়ে গেলেন; তাঁর হাতে ধূপ জ্বালাবার জন্য একটা ধূপদানি ছিল। মাবুদের ঘরে ধূপগাহের সামনে ইমামদের উপর যখন তিনি রাগ করছিলেন তখন তাঁর কপালে একটা খারাপ চর্মরোগ দেখা দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা উৎসিয় মন্দিরে ধূপবেদীর পাশে ধূপদানী হাতে তখনও দাঁড়িয়ে। পুরোহিতদের উপরে প্রচণ্ড ক্রুদ্ধ তিনি। এইভাবে ক্রুব্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রাজার কপালে দেখা দিল কুষ্ঠরোগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু একথা শুনে, উষিয় যাজকদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন| তাঁর হাতে ছিল একটি ধুনুচি এবং সে সময়ে যাজকদের চোখের সামনে বেদীর পাশে দাঁড়ানো অবস্থাতেই উষিয়র কপালে কুষ্ঠরোগের লক্ষণ ফুটে উঠলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন উষিয় রেগে আগুন হয়ে গেলেন, আর তাঁর হাতে ধূপ জ্বালাবার জন্য একটা ধূপদানি ছিল; কিন্তু তিনি যাজকদের উপর প্রচন্ড রাগ করেছিলেন বলে সদাপ্রভুর গৃহে যাজকদের সামনে ধূপবেদির কাছে তাঁর কপালে কুষ্ঠরোগ দেখা দিল।